দিনাজপুরে কিডনি ডায়ালাইসিসে খরচ বেড়েছে হাজার টাকা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেফ্রলজি বিভাগের কিডনি ডায়ালাইসিস ইউনিটে রেনাল কেয়ার পানির সরবরাহ না থাকায় প্রতি ডায়ালাইসিসে হাজার টাকা খরচ বেড়েছে। এছাড়া ৯টি ডায়ালাইসিস মেশিন বিকল হয়ে পড়ে থাকায় অনেক কিডনি রোগী ভর্তির সুযোগ না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার বাধ্য হয়ে বেশি টাকায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডায়লাইসিস করাচ্ছেন।
একজন কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা যায়, কিডনি ডায়ালাইসিসের জন্য সাধারণত ডায়ালাইজার ৮০০ টাকা, ব্লাড লাইন ২৪০ টাকা, সেলাইন ১০০, হেপারিন ইনজেকশন ৩৯০, জেনটিন ও এভিল ইনজেকশন ২০, গ্লোভস ৫০, সিরিঞ্জ ২০, রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার- বি পানি- ৯০০, টেপ, হেক্সিসল ও অন্যান্য ৫০ টাকা, ডায়ালাইসিস ৪০০ ও ৩০ টাকা চাঁদাসহ ২৯০০ টাকা খরচ হয়।
রোগী ও দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সূত্রে জানা যায়, বিভাগটি চালু হওয়ার পর কিডনি ডায়ালাইসিসের জন্য শুধুমাত্র ৪০০ টাকা ফি দিয়ে ডায়ালাইসিস হতো। সব ওষুধ হাসপাতাল থেকেই সরবরাহ করা হতো। পরে সব ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রেনাল কেয়ার-এসি এবং রেনাল কেয়ার-বি পানি সব রোগীকে বিনামূল্যে সরবরাহ করা হতো। কিন্তু গত ৭ দিন ধরে এই পানি সরবরাহ বন্ধ রয়েছে। ওষুধ সরবরাহ বন্ধ হওয়ার পর একবার ডায়ালাইসিস করতে খরচ হতো ২০৩০ টাকা। সেখানে এখন রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার-বি পানি সরবরাহ বন্ধ থাকায় বাইরে থেকে ৯০০ টাকায় কিনতে হচ্ছে। এতে করে ডায়ালাইসিসের খরচ বেড়ে দাঁড়িয়েছে ২৯৩০ টাকা।
এছাড়াও দীর্ঘদিন ধরে ৩০টি ডায়ালাইসিস মেশিনের মধ্যে ৯টি মেশিন বন্ধ থাকায় অনেক রোগী কিডনি ডায়ালাইসিস করতে এসে ফিরে যাচ্ছেন।
কিডনি ডায়ালাইসিস ইউনিটে ভর্তি থাকা রোগীর স্বজন রাসেদ জামান জানান, এই হাসপাতালে আগে ডায়ালাইসিস ফি ৪০০ টাকা দিয়ে সব পাওয়া যেতো। পরে সব ওষুধ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার- বি সরবরাহ ছিল। কিন্তু গত ৬ দিন ধরে সেই পানিটিও সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে করে রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার- বি পানি প্রতি গ্যালন ৯০০ টাকায় কিনতে হচ্ছে। এতে করে রোগীর চিকিৎসা খরচ বেড়ে গেছে। তিনি জরুরিভাবে এই পানি সরবরাহ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। কারণ বাইরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে খরচ দ্বিগুণ।
এ ব্যাপরে জানতে চাইলে নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. ফজলে এলাহী বলেন, কিছু কিছু রোগীকে রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার- বি পানি সরবরাহ করা হয়েছে। তবে সংকট রয়েছে।
তবে নাম জানাতে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, এই হাসপাতালে নেফ্রোলজি বিভাগে ৩০টি কিডনি ডায়ালাইসিস মেশিন রয়েছে। এরমধ্যে ৯টি বিভিন্ন সময় নষ্ট হয়ে গেছে। রেনাল কেয়ার- এসি ও রেনাল কেয়ার- বি পানি সরবরাহ বন্ধ রয়েছে। যা এক সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


