যে ভুলগুলোর কারণে লাখ চেষ্টা করেও কমে না ওজন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ মে ২০২৩
Find us in facebook
শুধু ওজন কমাবো বললেই হলো না। এই কাজটি করতে চাইলে নির্দিষ্ট ডায়েট ও শরীরচর্চার রুটিন অক্ষরে অক্ষরে মেনে চলতে হয়। তারপরই বশে আসবে আপনার ওজন। বিশেষজ্ঞদের কথায়, ওজন বেশি থাকলে ডায়াবিটিস, কোলেস্টেরল, হার্টের অসুখ, স্ট্রোক, থাইরয়েডসহ বিভিন্ন বিপাকীয় সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এমনকী নারীদের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা আরো কয়েকগুণ বেশি। তাদের পিসিওডি, হরমোনে তারতাম্য, এমনকী বন্ধ্যাত্বের সমস্যা পর্যন্ত দেখা দিতে পারে। তাই ওজন কমাতেই হবে।
তবে অনেকের আবার খুব চেষ্টা করার পরও ওজন কমে না। সেক্ষেত্রে তাদের কয়েকটি ভুলেই দেহ থেকে মেদ ঝরতে চায় না। আর চেষ্টা করার পরও ওজন না কমলে তারা আশাহত হন। তাদের মধ্যে অনেকেই মাঝপথে হাল ছেড়ে দেন। তবে হাল ছাড়লে চলবে না প্রিয় পাঠকবৃন্দ! বরং ওজন কমানোর প্রক্রিয়ায় কোথায় ভুল হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। তবেই ওজন কমবে তরতরিয়ে। যেমন-
(১) ক্যালোরির হিসাব না রাখা: ওজন কমাতে গেলে আপনাকে সবার প্রথমে ক্যালোরির হিসাব রাখতে হবে। এক্ষেত্রে প্রতিটি খাবার খাওয়ার সময় ক্যালোরি সচেতন হওয়া প্রয়োজন। নইলে ওজন কমবে না। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার দৈনিক ক্যালোরি চাহিদা ১৬০০। এবার ওজন কমাতে চাইলে আপনাকে প্রতিদিন ১৪০০ ক্যালোরির মতো খেতে হবে। প্রতিদিন ২০০ ক্যালোরি করে ঘাটতি রাখতে পারলেই ওজন কমবে। কিন্তু অনেকেই এই কাজটা ঠিকমতো করে উঠতে পারেন না। যা খুশি তাই খান। ফলে ওজন বাড়ে।
(২) শরীরচর্চায় ফাঁকিবাজি: ওজন কমানো কোনো ছেলেখেলা নয়। এই কাজটা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। এমনকী রোজ ব্যায়াম করাও প্রয়োজনীয়। তবে অনেকেই ব্যায়াম করার সময় ফাঁকিবাজি করেন। তারা লোক দেখিয়ে জিমে যান। সেখানে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান। তবে ব্যায়াম করেন হয়তো সর্বোচ্চ ১৫ মিনিট। বাকি সময় গল্পগুজব করেই কাটিয়ে দেন। এরপরও আশা করেন ওজন কমে যাবে। আপনিই বলুন, এতে কি ওজন কমে?
(৩) নিত্যদিন ওজন মাপা: ওজন একদিনে বা দুইদিনে কমে যাবে না। তাই নিত্যদিন ওজন মাপার অভ্যাসটা ছাড়তে হবে মশাই। এক্ষেত্রে ৫ দিন ব্যায়াম করে কেউ যদি ভাবেন ১ কিলো ওজন কমে যাবে, তবে ভুল করছেন। এইটুকু সময়ে শরীর থেকে খুব একটা মেদ না ঝরতেই পারে। এদিকে ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওজনকে একই জায়গায় থাকতে দেখে আপনার মন খারাপ হওয়া স্বাভাবিক। এমনকী ডিমোটিভেট হয়ে ব্যায়াম ও ডায়েট ছাড়তে পারেন। তাই নিয়মিত ওজন মাপার ভুলটা আর করবেন না।
(৪) পর্যাপ্ত প্রোটিন না খাওয়া: ওজন কমাতে গেলে অন্যান্য খাবার ছেড়ে প্রোটিনের দিকে জোর দিতে হয়। হেলথলাইন জানাচ্ছে, প্রোটিন খাওয়া বৃদ্ধি করলে খিদে কম পায়, পেট ভর্তি থাকার অনুভূতি মেলে, ওজন খুব একটা বাড়ে না, পেশি তৈরি হয়, মেটাবলিজম ত্বরান্বিত হয়, মাসল-মাস রেশিও ঠিক থাকে। তাই ওজন কমাতে চাইলে প্রোটিন খাওয়া বাড়াতে হবে। তবে অনেকের ডায়েটে প্রোটিনের অংশ থাকে কম। ফলে ওজনও কমে না।
(৫) ফাইবার যুক্ত খাবারে অরুচি: মনে রাখবেন, ওজন কমাতে চাইলে প্রোটিনের পাশাপাশি ফাইবার যুক্ত খাবার খেতে হবে। আপনার ডায়েটে যত বেশি পরিমাণে ফাইবার থাকবে, ওজন কমার সম্ভাবনা তত বেশি। তাই তো ওজন কমানোর সময় ওটস, ডালিয়া, আটার রুটি খেতে বলেন বিশেষজ্ঞরা। তবে অনেকেই এই ধরনের খাবার পছন্দ করেন না। ফলে ওজন যেখানে ছিল সেখানেই রয়ে যায়।
উল্লেখ্য, প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
- বেরোবিতে ঈদের নামাজ সকাল ৮ টায়
- দর্শনার্থীর অপেক্ষায় চিড়িয়াখানা, প্রস্তুত ঢাকার সব বিনোদনকেন্দ্র
- পঞ্চগড়ের ভিতরগড় দেড় হাজার বছরের প্রাচীন দুর্গনগরী
- জরিমানা করলেও থামছে না হাসিল আদায়ে নৈরাজ্য
- তিস্তার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস
- রংপুরে সকাল ৮টায় ঈদুল আজহার প্রধান জামাত
- স্বামীর ৭ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন
- নদীর পেটে কোটি কোটি টাকা, তবুও মেলেনি সুফল
- ঈদে কুড়িগ্রামে বন্যার শঙ্কা!
- ভেজাল-নিষিদ্ধ ওষুধের বিষয়ে জিরো টলারেন্স: স্বাস্থ্যমন্ত্রী
- মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার প্রভাব সেন্টমার্টিনে
- হজে কতজন মানুষ অংশ নিয়েছেন জানাল সৌদি আরব
- সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী: শিক্ষা প্রতিমন্ত্রী
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
- দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- গোবিন্দগঞ্জে ক্লিনিককে জরিমানা, এক্সরে রুম সিলগালা
- গাইবান্ধায় ১০০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ১
- ১১৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট পেল হাবিপ্রবি
- লালমনিরহাটের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
- কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি
- ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবে কি পাকিস্তান-নিউজিল্যান্ড, নিয়ম যা বলে
- বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে ৩ দেশের শ্রমবাজার
- এক নজরে ঈদের পাঁচ চলচ্চিত্র
- পরিস্থিতি মোকাবিলায় সেন্টমার্টিনে তৎপর বিজিবি: মহাপরিচালক
- মিয়ানমারের ঘটনায় আমরা সতর্ক অবস্থানে: ওবায়দুল কাদের
- গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল
- ঈদে নাশকতার আশঙ্কা নেই: র্যাব
- ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ
- মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠীর গুলিতে বাংলাদেশি আহতের খবরটি গুজব
- ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোকে জরুরি নির্দেশনা
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- শিরোপা জেতানোর দুদিন পরই বরখাস্ত হলেন কোচ
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- একসঙ্গে ১০ জনকে চুমু, তিক্ত অভিজ্ঞতা জানালেন অ্যান হ্যাথাওয়ে
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ



