• মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৮ ১৪২৯

  • || ১৯ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বক্তব্যের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: কাদের চিলাহাটি-ঢাকা রুটে প্রথম ঈদ স্পেশাল ট্রেন জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে বাংলাদেশ `সুন্দরবনের বাঘ সংরক্ষণে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ`

সন্দেহপ্রবণতায় কমে আয়ু: গবেষণা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বিশ্বাস ও অবিশ্বাসের অন্তর্বর্তী যে নেতিবাচক চিন্তা ও অনুভূতি তার নাম ‘সন্দেহ’। এ সন্দেহ নামক ঘুণপোকা যার মনের ঘরে আশ্রয় নেয়, তাকে একেবারে মানসিক যন্ত্রণার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায় এবং কমিয়ে ফেলে তার আয়ু। সম্প্রতি সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটির একদল শিক্ষক ২৪ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছেন।

যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের মধ্যে ৩৭ ভাগ অন্যকে বিশ্বাস করেন। আর ৫৮ ভাগ অন্যকে বিশ্বাস করেন না। বাকি ৫ ভাগ কোনো উত্তর দিতে পারেননি।

যুক্তরাষ্ট্রের মৃত ব্যক্তিদের তালিকা থেকে দেখা যায়, জীবদ্দশায় যারা ইতিবাচক চিন্তা-ভাবনা করতেন, তারাই বেশি দিন বেঁচে থেকেছেন।

গবেষণায় আরো বলা হয়েছে, সন্দেহপ্রবণ মানুষের তুলনায় যারা অন্যকে বিশ্বাস করেন, তারা বেশিদিন বাঁচেন। যারা অন্যকে ক্ষমা করেন, তারাও বেশি দিন বাঁচেন।

এতে আরো দেখা গেছে, বৃদ্ধ বয়সে মানুষ বেশি আশাবাদী হয়। যারা অন্যকে বিশ্বাস করেন তাদের হার্ট ভালো থাকে। তাদের হৃদযন্ত্রজনিত রোগও প্রায় ১৩ ভাগ কম।

স্টকহোম ইউনিভার্সিটির গবেষকরা বলেন, অন্যের প্রতি বিশ্বাস জীবনের উন্নতিকে অনেক সহজ করতে পারে। তাই সুন্দর জীবনযাপন ও দীর্ঘায়ুর জন্য সন্দেহপ্রবণ মনোভাব দূর করতে হবে এবং মানুষকে বিশ্বাস করতে হবে।

তবে গবেষক আলেকজেন্ডার মেথিন দ্বিমত পোষণ করে বলেন, খুব সহজেই অন্যকে বিশ্বাস করা ঠিক নয়। কেননা মানুষ বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণাও করতে পারে।

Place your advertisement here
Place your advertisement here