• মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৮ ১৪২৯

  • || ১৯ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বক্তব্যের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: কাদের চিলাহাটি-ঢাকা রুটে প্রথম ঈদ স্পেশাল ট্রেন জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে বাংলাদেশ `সুন্দরবনের বাঘ সংরক্ষণে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ`

ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী হতে হবে: প্রধান বিচারপতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি বলেছেন, ভালো আইনজীবী হতে হলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। সৎ থাকতে হবে। আইন পেশায় সহজে টাকা আয়ের অনেক পথ আছে, সেক্ষেত্রে সততার আশ্রয় নিতে হবে। 

তিনি বলেন, বর্তমানে আইন পড়েই সহজেই বাড়ি-গাড়ি করার প্রবণতা আইন পেশায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এ দেশে হাজার হাজার আইনজীবী থাকলেও ভালো আইনজীবীর সংখ্যা হাতে গোনা। 

শনিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মঞ্জুর এলাহি মিলনায়তনে আয়োজিত ‘ল’ ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন  হাসান ফয়েজ সিদ্দিকি। 

প্রধান বিচারপতি বলেন, আইন বিভাগের শিক্ষার্থী যারা বিচার বিক্রি করবে, তাদের বিচারের আসনে বসানো যাবে না। যারা পরিশ্রমী নয় তাদেরও বসানো যাবে না। বসাতে হবে অবশ্যই সৎ এবং পরিশ্রমীদের। 

তিনি বলেন, আইন সততার পেশা। ভালো আইনজীবী হতে হলে ঘোড়ার মতো পরিশ্রম করতে হবে এবং সন্ন্যাসীর মতো সাধনা করতে হবে। সাধনা ছাড়া ভালো আইনজীবী হওয়া যাবে না।

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান এবং সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ও সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল হকসহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন এবং শিক্ষকরা।

Place your advertisement here
Place your advertisement here