• মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৮ ১৪২৯

  • || ১৯ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
ব্যাপক উন্নয়নের পেছনে স্থিতিশীল গণতন্ত্র: প্রধানমন্ত্রী লেবু বাগান করে লাখপতি ঠাকুরগাঁওয়ের সিদ্দিক লালমনিরহাটে হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড প্রণোদনার বীজ ও সার উদ্ধারের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার হাওরের সাত জেলায় ৪০ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের সম্ভাবনা

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: তথ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণতন্ত্রের পথচলা নিরবিচ্ছিন্ন রাখার জন্য, সংসদের পথচলা নিরবচ্ছিন্ন রাখার জন্য ও সংসদীয় গণতন্ত্র সংহত রাখার জন্য কেউ নির্বাচনে আসুক আর না আসুক নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। 

শনিবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে তিনি এ কথা জানান। 

হাছান মাহমুদ বলেন, সরকারি দলের দায়িত্ব না যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। সরকারি দল একটি পক্ষ, বিরোধী দল আরেকটি পক্ষ। যেখানে নির্বাচনে কেউ আসবে কী আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয় তখন সরকারের হাতে কোনো দায়িত্ব থাকে না। নির্বাচন, নির্বাচন কমিশনই আয়োজন করবে। 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে সব দল অংশগ্রহণ করবে। কাউকে দাওয়াত করে, হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা সরকারের ও সরকারি দলের দায়িত্ব না। গণতন্ত্রের পথচলা যদি নিরবচ্ছিন্ন করতে হয়, গণতন্ত্রকে সংহত করতে হয় তাহলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে। এজন্য আজকের দিনে মুক্তিযুদ্ধের সব শক্তির ঐক্যবব্ধ হওয়া দরকার।

Place your advertisement here
Place your advertisement here