• মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৮ ১৪২৯

  • || ১৯ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বক্তব্যের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: কাদের চিলাহাটি-ঢাকা রুটে প্রথম ঈদ স্পেশাল ট্রেন জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে বাংলাদেশ `সুন্দরবনের বাঘ সংরক্ষণে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ`

গরম কমার আভাস নেই পূর্বাভাসে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা অঞ্চলসহ খুলনা বিভাগের
ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য দেওয়া হয়েছে। 

এছাড়া পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।  

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে, আর আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।  

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।  

Place your advertisement here
Place your advertisement here