• সোমবার ১০ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৭ ১৪২৯

  • || ১৮ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই পরবর্তী লক্ষ্য: প্রধানমন্ত্রী সার্ভারের ভোগান্তি ছাড়াই মিলছে ট্রেনের আগাম টিকিট পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর দিতে হবে শুধু অনলাইনে শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা! পেয়াজু ও চপ বিক্রি করে স্বাবলম্বী আফেলা বেগম

চলতি বছর হজ ক্যাম্পেই মিলবে বোর্ডিং কার্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রাজধানীর আশকোনা হজ অফিস থেকেই এ বছর হজযাত্রীদের বোর্ডিং কার্ড দেওয়া হবে। এতে বিমানবন্দরে হজযাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর বিড়ম্বনায় আর পড়তে হবে না।

শুক্রবার বিমান ও আশকোনা হজ ক্যাম্পের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন এক লাখ ১২ হাজার ১৯৮ জন। বাকিরা যাবেন সরকারি ব্যবস্থাপনায়। সরকারি ব্যবস্থাপনায় এরই মধ্যে সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া সম্পন্ন হয়েছে।

এ বছর হজযাত্রীদের মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি ৫০ শতাংশ হজযাত্রী ভ্রমণ করবেন সৌদি এয়ারলাইনসে। 

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে আগামী ২১ মে ভোর পৌনে ৪টায় প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। চলতি বছর প্রাক-হজ ফ্লাইটে ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামী ২২ জুন বিমানের হজ ফ্লাইট শেষ হবে।

Place your advertisement here
Place your advertisement here