• মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ২৮ ১৪২৯

  • || ১৯ রমজান ১৪৪৪

Find us in facebook
সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বক্তব্যের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটা পরা’ বহু প্রার্থী আসবে: কাদের চিলাহাটি-ঢাকা রুটে প্রথম ঈদ স্পেশাল ট্রেন জুনে আদানি থেকে আরো ৮০০ মেগাওয়াট বেশি বিদ্যুৎ পাবে বাংলাদেশ `সুন্দরবনের বাঘ সংরক্ষণে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ`

ঈদযাত্রায় বিমানবন্দরে থামবে না যেসব ট্রেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

এ বছর ট্রেনের ঈদযাত্রা শুরু হচ্ছে আগামী ১৭ এপ্রিল। এদিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

অতিরিক্ত যাত্রীর চাপ কমাতে এবং ট্রেনের শৃঙ্খলা ঠিক রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেওয়া হয়েছে ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট। ৮ এপ্রিল দেওয়া হবে ১৮ এপ্রিলের টিকিট। এছাড়া ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি হবে ২১ এপ্রিলের ঈদযাত্রার টিকিট।

আগামী ১৫ এপ্রিল থেকে বিক্রি হবে ঈদের ফিরতি যাত্রার টিকিট। এদিন বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট। এছাড়া ১৬ এপ্রিল ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রয় হবে ৩০ এপ্রিলের ফেরত যাত্রার টিকিট।

ঈদের অগ্রিম টিকিটের মতো সব ফিরতি টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে। পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ১৭ থেকে ৩০ এপ্রিল শতভাগ শুধুমাত্র অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে। টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল এবং রেল সেবা অ্যাপ বা যেকোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে কেনা যাবে।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

Place your advertisement here
Place your advertisement here