ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৯ জনে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৯ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
আমরা শক্তিশালী বৈশ্বিক অংশীদারিত্বের অপেক্ষায়- প্রধানমন্ত্রী সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
৩৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা ও সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম শাহরিয়ার নাফিজ ইমন। তিনি জেলার বরুরা থানার ভাতেরশ্বর গ্রামের এমদাদ হোসেনের ছেলে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, কুমিল্লার সদর দক্ষিণ থানার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। অভিযানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা ও সরকারের বিরুদ্ধে গুজব ছড়িয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালানোর দায়ে শাহরিয়ার নাফিজ ইমন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ওই মোবাইল ফোন দিয়ে গ্রেফতারকৃত আসামি তিন থেকে চারটি ফেসবুক আইডি পরিচালনা করতো। এছাড়া বেশ কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিন সে।

তিনি আরও জানান, তার বিভিন্ন ফেসবুক পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালানোসহ সরকার সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর গুজব ও মানহানিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া গেছে।

Place your advertisement here
Place your advertisement here
নগর জুড়ে বিভাগের পাঠকপ্রিয় খবর