শুরু হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১
Find us in facebook
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে শুরু হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১'।রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। দেশি-বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে এই ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১' অনুষ্ঠিত হচ্ছে তিন ক্যাটাগরিতে- ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও ডিজিটাল ম্যারাথন। ফুল ম্যারাথন অর্থাৎ ৪২.১৯৫ কিলোমিটার দৌড় শুরু ১০ জানুয়ারি সকাল সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে, শেষ হবে হাতিরঝিলে। এই ইভেন্টে দেশি-বিদেশি ১০০ জন রানার অংশ নিচ্ছেন। একই দিনে হবে হাফ ম্যারাথন (২১.০৯৭ কিমি), যেখানে শুধু স্থানীয় ১০০ জন রানার অংশ নেবেন।
করোনা মহামারিতে আয়োজনকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মোহাম্মদ সফিকুর রহমান। তিনি বলেন, 'করোনা মহামারির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে ম্যারাথন আয়োজন করা হচ্ছে। কেউ কেউ ভয় পেলেও বিশ্বের অনেক খ্যাতিমান রানার ইতিমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এ ছাড়া আমাদের দেশের অনেকের ম্যারাথনে খুব আগ্রহ। সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, বিকেএসপিসহ আগ্রহী সবাইকে এই ম্যারাথনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।'
ম্যারাথন আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী কেনিয়া, মরক্কো, রুয়ান্ডা, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ৫০ জনের মতো রানার অংশ নিচ্ছেন।
ফুল ও হাফ ম্যারাথন ছাড়াও রয়েছে ডিজিটাল ম্যারাথন। কভিড পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে চলছে ম্যারাথন। মুজিববর্ষে আজ ১০ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এই আয়োজন হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মনে করেন, 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই ম্যারাথন আয়োজনের মাধ্যমে বাঙালি জাতির আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর লড়াই-সংগ্রামের কথা জানতে পারবে বিশ্ববাসী।'
এই ম্যারাথনকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্যাকো বোরাও আশা করেন, 'ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ভালোভাবে সম্পন্ন হবে এবং প্রতিবছর এটা হবে। বাংলাদেশ সরকার ও আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই।'
- সৈয়দপুর পৌরসভা নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা
- ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু’র অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ
- সুন্দরগঞ্জে ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে বোরো রোপণ শুরু করেছে কৃষকরা
- পীরগঞ্জে ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা গ্রেফতার
- পঞ্চগড়ে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বিএনসিসি
- ব্যবসার উদ্দেশ্যে নয়, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনস্বার্থে: কাদের
- তামাক ছেড়ে আলু চাষে ঝুঁকছে লালমনিরহাটের কৃষকরা
- পাকিস্তানকে খুশি করতে ভারতের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার
- উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জে- মিঠাপুকুরের হচ্ছে ইকোপার্ক
- অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫১৫
- জলঢাকায় ল্যাম্ব-প্ল্যান শো প্রকল্পের সুরক্ষা সামগ্রী বিতরণ
- সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জলঢাকায় শতাধিক কম্বল বিতরণ
- করোনা: দিনাজপুরে কমেছে আক্রান্তের সংখ্যা
- সৈয়দপুরে হরিজনদের শিক্ষা উপবৃত্তি এবং ভাতাবহি বিতরণ অনুষ্ঠান
- কুড়িগ্রামে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
- কুড়িগ্রামে দুই শতাধিক ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার
- নীলফামারীতে আধুনিক সমলয় প্রযুক্তিতে বোরোর চারা রোপণ শুরু
- নীলফামারীতে ৬টি কেন্দ্রের ২৪টি বুথে করোনা টিকা প্রয়োগ করা হবে
- নীলফামারীতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির শোভাযাত্রা
- সেরাম থেকে দেশে আসলো চুক্তির ৫০ লাখ টিকা
- বাকশাল: ঐতিহাসিক জনআকাঙ্ক্ষা পূরণের চূড়ান্ত পদক্ষেপ
- করোনার টিকা নিতে আগ্রহী দেশের ৭৫ শতাংশ মানুষ!
- বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টায় বিএনপি
- রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩
- সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন
- বিয়ের দুদিন পরই পাওয়া গেল নববধূর ঝুলন্ত মরদেহ
- সর্বোচ্চ রান তামিমের, সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


