রংপুরে হঠাৎ বেড়ে গেছে ফেস মাস্ক বিক্রি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
চীন ফেরত দুই শিক্ষার্থী রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সেখানে ফেস মাস্ক বিক্রি বেড়েছে। হাসপাতাল থেকে শুরু করে স্কুল-কলেজ, হাট-বাজার ও পথে ঘাটে সবখানেই সাধারণ মানুষ ফেস মাস্ক মুখে পড়েছে। ফেস মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়ায় বিক্রেতারাও খুশি। তারা ফেস মাস্ক প্রতি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দাম নিচ্ছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রংপুর মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে ফেস মাস্ক বিকিকিনির এসব চিত্র দেখা গেছে। মূলত চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতঙ্ক থেকেই মুখে ফেস মাস্ক ব্যবহার বেড়ে গেছে।
সরেজমিনে মহানগরীর বিভিন্ন স্কুল-কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, আদালত চত্বর, সিটি বাজার ও মার্কেট ঘুরে দেখা গেছে, ছোট বড় বিভিন্ন বয়সের মানুষ এখন ফেস মাস্ক পরিহিত অবস্থায় চলাফেরা করছেন। ভ্রাম্যমাণ ভ্যান ও ফেরিওয়ালা থেকে শুরু করে বিপণিবিতান এবং মার্কেটে প্রচুর পরিমাণে ফেস মাস্ক বিক্রি হচ্ছে।
রংপুর মহানগরীর প্রেসক্লাব চত্বর ধর্মসভার কাছে ফেস মাস্ক বিক্রেতা শাহিন হোসেন জানান, পাঁচ বছর ধরে ফেরি করে ফেস মাস্ক বিক্রি করছেন তিনি। তবে সম্প্রতি করোনা ভাইরাস আতঙ্ক বাড়ায় বিক্রি বেড়ে গেছে। বর্তমানে ১০ টাকার ফেস মাস্ক ২০-২৫ টাকা, ২০ টাকার ফেস মাস্ক ৪০-৫০ টাকা এবং ১০০ টাকার ফেস মাস্ক ১৫০-১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে মহানগরীর ফার্মেসিগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে ফেস মাস্ক সংকট সৃষ্টি হয়েছে।
রংপুর মহানগরীর ছালেক মার্কেটের কাছে ফেস মাস্ক পরিহিত যুবক হারুন অর রশিদ জানান, শুধু করোনা ভাইরাস আতঙ্কে নয়, সচেতনতা থেকেই ফেস মাস্ক ব্যবহার করছেন।
ফেস মাস্কের ব্যবহার প্রসঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক নারায়ণ চন্দ্র বলেন, ‘শুধু আতঙ্ক থেকে নয়, সব সময়ই আমাদের বাসার বাইরে ফেস মাস্ক ব্যবহার করা উচিত। ফেস মাস্ক ব্যবহার করলে ধুলাবালি থেকে ছড়ানো রোগজীবাণু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে বর্তমানে করোনা ভাইরাস ইস্যুতে সাধারণ মানুষ সতর্ক হয়ে ফেস মাস্ক ব্যবহার করছে।’
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ




