ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৬১ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৩ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩ কৃষিকে আকর্ষণীয় পেশায় পরিণত করছে `রাইস ট্রান্সপ্লান্টার`

রংপুরে র‌্যাবের অভিযানে ৭৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২০  

Find us in facebook

 রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালিয়ে জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ এর অভিযানিক দল। এসময় তার কাছ থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


গতকাল বুধবার দুপুরে র‌্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে রংপুর রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশাা গ্রামে অভিযান চালায়। এসময় টিনশেড আলুর ঘরে বিশেষ কায়দায় রাখা ৭৮ কেজি গাঁজাসহ মহেশা গ্রামের মৃত আইজুল ইসলাম সরকারের ছেলে জাকির হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here