রংপুরে ফুলে ফুলে সিক্ত হলেন আকবর আলী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
ফুলে ফুলে সিক্ত হলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী। তার আগমনে উৎফুল্ল পুরো রংপুরবাসী।
সৈয়দপুর থেকে রংপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় নেন সাড়ে ৩ ঘণ্টা। বাংলার এই নায়ককে দেখার জন্য পুরো সড়কের দুই পাশে অসংখ্য মানুষ ভিড় জমায়। গাড়ি থামিয়ে কথা বলেন বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে।
বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান নায়ক আকবর আলী।
সৈয়দপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। পরে সেখান থেকে তাকে কার, মাইক্রো, মোটরসাইকেলের বিশাল বহরে করে রংপুরের উদ্দেশে যাত্রা করেন।
বৃহস্পতিবার রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে এসে পৌঁছান বিকেল ৩টায়। সেখানে রংপুর জেলা প্রশাসন ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তাকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, রংপুরের ডিসি আসিব আহসান, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের নেতারা।
এ সময় আকবর সবার কাছে দোয়া চেয়ে বলেন, সব মানুষের সহযোগিতায় আজ আমরা বিশ্ব দরবারে যেতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন।
সংবর্ধনা শেষে রংপুর নগরীর তার নিজ এলাকা জুম্মাপাড়া ঢোকার পথে নগরীর কৈলাস রঞ্জন স্কুল গেটের সামনে থেকে ফুলে ফুলে সিক্ত হয়ে মা-বাবার কোলে পৌঁছান আকবর আলী।
আতশবাজি, মিউজিক্যাল সাউন্ড শো, আর লাল সবুজের পতাকায় রাতে পশ্চিম জুম্মাপাড়া হয়ে উঠবে বর্ণিল। দেয়া হবে গণ সংবর্ধনা।
সংবর্ধনা আয়োজন নিয়ে পশ্চিম জুম্মাপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম জানান, আমাদের আকবর বিশ্ব ক্রিকেট যুদ্ধে যে ক্রীড়া নৈপূণ্য দেখিয়েছে, তা বাংলাদেশের আগামীর উজ্জ্বল সম্ভাবনার দিগন্তকে উন্মোচিত করেছে। আকবরের জন্য যেমন বাংলাদেশ গর্বিত, তেমনি রংপুরের মানুষ হিসেবে আমরা গর্বিত। বীরোচিত অধিনায়ক আকবরকে আমাদের সন্তান হিসেবে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হবে। ।
আকবর শুরুতেই মাদরাসায় ভর্তি হলেও পরে বাড়ির পাশে বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। ষষ্ঠ শ্রেণিতে উঠে রংপুরের অসীম মেমোরিয়াল ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। সেখানে অঞ্জন সরকারের হাত ধরে রংপুর জিলা স্কুলের মাঠে তার ক্রিকেটের হাতেখড়ি হয়ে যান।
২০১২ সালে বিকেএসপিতে সুযোগ পান। এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প তৈরি করে আকবর। বিকেএসপির বয়সভিত্তিক দলে খেলে সুযোগ পেয়ে যান জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে। নেতৃত্বে দেয়ার অভিজ্ঞতাও হতে থাকে সমানতালে।
শুধু ক্রিকেট নিয়েই অবশ্য পড়ে থাকেননি আকবর। পড়াশোনাটাও করেছেন তিনি। ২০১৬ সালে এসএসসিতে জিপিএ-৫ পান তিনি। এইচএসসিতে জিপিএ ৪.৪২।
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


