পীরগাছায় জনপ্রিয় হয়ে উঠছে বিষমুক্ত সবজি চাষ পদ্ধতি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২১
Find us in facebook
রংপুরের পীরগাছায় বিষমুক্ত সবজি চাষ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। এই পদ্ধতি ব্যবহার করে উৎপাদিত সবজির চাহিদা বেড়েছে। ফলে দাম ভাল পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, রাসায়নিক সার, বালাইনাশক ও আগাছানাশক বাদ দিয়ে সবুজ সার, কম্পোস্ট, জৈবিক বালাই দমন এবং যান্ত্রিক চাষাবাদ ব্যবহার করে শাকসবজি চাষই বিষমুক্ত জৈব সবজি উৎপাদন পদ্ধতি। এ পদ্ধতিতে প্রাকৃতিকভাবে ফসল উৎপাদনকে অগ্রাধিকার দেয়া হয়। কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না হওয়ায় ফসল দূষিত হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদন নিশ্চিত হয়।
উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নে তিস্তার চরাঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকরা বিষমুক্ত সবজি উৎপাদনে জমিতে নেট ব্যবহার করছেন। এ পদ্ধতিতে উৎপাদিত ফসলের প্রচুর চাহিদা তৈরি হয়েছে। তাই কৃষকরা এ পদ্ধতিতে সবজি উৎপাদন করে বাজারজাত করছেন। বিষমুক্ত পদ্ধতিতে উৎপাদিত দেশি বেগুন, করলা, ফুলকপি ও পাতাকপি এখন বাজারেও পাওয়া যাচ্ছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতিটি ফসলে পোকার হাত থেকে বাঁচাততে কীটনাশক দিতে হয়। এতে সবজিও বিষযুক্ত হয়ে পড়ে। তাই কৃষকরা বিষমুক্ত সবজি আবাদে বিকল্প পদ্ধতি গ্রহণ করেছে। তারা পোকার হাত থেকে রক্ষা পেতে পুরো সবজি ক্ষেত নেট জাল দিয়ে ঘিরে রাখছে। এই পদ্ধতিতে চাষকৃত জমিতে কীটনাশক দিতে হয় না। আবার পোকা-মাকড় ও পশু-পাখির অত্যাচার থেকে বাঁচা যায়।
চর তাম্বুলপুর গ্রামের সবজি চাষি আব্দুর রহমান বলেন, ‘কিছুদিন আগেও কীটনাশক ছাড়া কোন সবজিই উৎপাদন সম্ভব ছিল না। যখন জানতে পারি ওই সবজির মাধ্যমে আমরাও বিষ খাচ্ছি। তখন থেকেই বিষমুক্ত সবজি উৎপাদন শুরু করছি।’
শিবদেব চরের কৃষক আব্দুর রহিম বলেন, এখন মানুষ স্বাস্থ্য সচেতন। তাই কীটনাশক দিয়ে উৎপাদিত সবজি কিনতে চায় না। তাই বিষমুক্ত সবজির চাহিদা বেড়েছে। দামও ভাল পাওয়া যাচ্ছে।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, ‘উপজেলায় দিনদিন বিষমুক্ত সবজি চাষ বেড়েছে। বিষমুক্ত সবজি চাষে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।’
- সৈয়দপুর পৌরসভা নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা
- ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু’র অভিভাবকদের মাঝে উপকরণ বিতরণ
- সুন্দরগঞ্জে ‘সমলয় চাষাবাদ’ পদ্ধতিতে বোরো রোপণ শুরু করেছে কৃষকরা
- পীরগঞ্জে ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক বিক্রেতা গ্রেফতার
- পঞ্চগড়ে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বিএনসিসি
- ব্যবসার উদ্দেশ্যে নয়, ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে জনস্বার্থে: কাদের
- তামাক ছেড়ে আলু চাষে ঝুঁকছে লালমনিরহাটের কৃষকরা
- পাকিস্তানকে খুশি করতে ভারতের ভ্যাকসিন নিয়ে বিএনপির মিথ্যাচার
- উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামগঞ্জে- মিঠাপুকুরের হচ্ছে ইকোপার্ক
- অঙ্গসংগঠনগুলোর কমিটি গঠন নিয়ে চরম হতাশায় ভুগছে বিএনপি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৫১৫
- জলঢাকায় ল্যাম্ব-প্ল্যান শো প্রকল্পের সুরক্ষা সামগ্রী বিতরণ
- সৈয়দপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জলঢাকায় শতাধিক কম্বল বিতরণ
- করোনা: দিনাজপুরে কমেছে আক্রান্তের সংখ্যা
- সৈয়দপুরে হরিজনদের শিক্ষা উপবৃত্তি এবং ভাতাবহি বিতরণ অনুষ্ঠান
- কুড়িগ্রামে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
- কুড়িগ্রামে দুই শতাধিক ফেন্সিডিলসহ ৩ মাদকব্যবসায়ী গ্রেফতার
- নীলফামারীতে আধুনিক সমলয় প্রযুক্তিতে বোরোর চারা রোপণ শুরু
- নীলফামারীতে ৬টি কেন্দ্রের ২৪টি বুথে করোনা টিকা প্রয়োগ করা হবে
- নীলফামারীতে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির শোভাযাত্রা
- সেরাম থেকে দেশে আসলো চুক্তির ৫০ লাখ টিকা
- বাকশাল: ঐতিহাসিক জনআকাঙ্ক্ষা পূরণের চূড়ান্ত পদক্ষেপ
- করোনার টিকা নিতে আগ্রহী দেশের ৭৫ শতাংশ মানুষ!
- বিদেশি শক্তির ওপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টায় বিএনপি
- রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩
- সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন
- বিয়ের দুদিন পরই পাওয়া গেল নববধূর ঝুলন্ত মরদেহ
- সর্বোচ্চ রান তামিমের, সর্বোচ্চ উইকেট শিকারী মিরাজ
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ


