ব্রেকিং:
ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ০৯ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
২৬৬

পীরগঞ্জে মায়ের কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টর চাপায় লাশ হল ছেলে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

মায়ের জন্য কাফনের কাপড় কিনতে গিয়ে ট্রাক্টরের চাপায় লাশ হলো ছেলে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জের লালদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম ভুট্ট মায়ের দাফনের কাপড় কিনে করে তা পৌঁছে দিতে গিয়ে ট্রাক্টর চাপায় নিহত হন।  

পীরগঞ্জ থানার ওসি শরেস চন্দ্র জানান, রেজাউল মায়ের কাফনের কাপড় কিনে মোটরসাইকেলে করে আত্মীয় স্বজনদের খবর দিতে যাওয়ার সময় রংপুর-লালদিঘি সড়কের কিশোরগাড়ি এলাকায় একটি ইট বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এলাকাবাসী ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর