ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৪৭

জয়ে শুরু বসুন্ধরার:উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে মাঠ ছাড়লো বারিধারা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নাম লিখিয়েই শেষ মৌসুমে দুটি ট্রফি জয় করেছিল বসুন্ধরা কিংস। সাফল্যের ক্ষুধা বেড়ে যাওয়ায় পুরোনো নতুন সেরা খেলোয়াড়দের ধরে রেখে নেওয়া হয়েছে আর্জেন্টিনার খেলোয়ার সহ আরও জাতীয় দলের ফুটবলার। কিন্তু শক্তি বাড়ালেও প্রথম ম্যাচে গোছানো লাগেনি করপোরেট ক্লাবটিকে। নবাগত উত্তর বারীধারার বিপক্ষে ০-১ গোলের জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের(বিপিএল) শুরু করলেও কিংসের খেলায় পাওয়া গেল না আগের দাপট। 
গোল পেতে মরিয়া কিংসের ঘাম ঝড়াতে থাকে নবাগত বারীধারী। বারীধারার ডিফেন্স ভাঙ্গতে পারছিলনা কিংসরা । খেলায় ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি। দুই দলেই তিনটি করে হলুদ কার্ড দেখেছে। এরমধ্যে কিংসের ডিফেন্ডার দুই দফায় হলুদ কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হন।
কিংসের হোমভেন্যূ উত্তরাঞ্চলের নীলফামারীর শেখ কামাল আন্তজার্তিক স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের খেলা দেখে কারই মন ভরেনি। ১১ তম বিপিএলে দেখা বসুন্ধরার সঙ্গে বৃহস্পতিবার দলটিকে মেলানো গেল না। মৌসুমের প্রথম ম্যাচ বলেই হয়তো জড়তা কাটাতে পারেনি। যদিও দলটির ডাগআউটে সেই আক্রমণান্তক ফুটবলের সমর্থক ¯প্যানিশ কোচ অস্কার ব্রæজোন। যিনি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার নেশায় প্রথাগত এক বা দুই ডিফেন্ডার নিয়ে একাদশ সাজাতে পছন্দ করেন। এই ট্যাকটিকসের জোরে গতবারের বিপিএলে চ্যাম্পিয়ান হয়েছিলেন। কিন্তু নতুন মৌসুমের শুরুতে তাঁর দর্শনে অনেকটা পার্থক্য। 
গোলপোষ্ট বাধা ও একাধিক গোল মিস করে দুইটি দল। ম্যাচের একমাত্র গোলটি এসেছে  দ্বিতীয় হাফের ৮৬ মিনিটে কিংসের ক্যাপ্টেন দানিয়েল কলিনদ্রেস পা থেকে। খেলায় হলুদ কার্ড পায় ২৮ মিনিটে  কিংসের ইব্রাহিম ও ৫৩ ও ৮৯ মিনিটে ইয়াছিন খান। ফলে দুইবার হলুদ কার্ড পাওয়ায় ইয়াছিনকে লালকার্ড প্রর্দশন করে মাঠের বাহিরে পাঠান রেফারী। 
ছন্দপত খেলায় কিংসদের নিজ ভেন্যুতে যদিও ১-০ গোলের জয় নিয়েই খুশি বসুন্ধরার কোচ অস্কার ব্রæজোন।এতে কিংস প্রথম খেলায় পুরো পয়েন্ট পেল। তবে এ খেলা নিয়ে উত্তরা বারীধারার কোচ আলফাজ আহমেদ সাংবাদিকদের কাছে কিছু বলেননি।  
এর আগে বিকালে বেলুন উড়িয়ে নীলফামারীর মাঠে বিপিএল ফুটবলের উদ্ধোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আক্তার ,সনাকের সভাপতি এসএম সফিকুল আলম ডাবলু, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, বসুন্ধরা ক্লাবের সভাপতি ইমরুল হাসান ও সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ। 

Place your advertisement here
Place your advertisement here
খেলা বিভাগের পাঠকপ্রিয় খবর