ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
২২৬

চুমুতেও ছড়াতে পারে করোনাভাইরাস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

করোনাভাইরাসের আতঙ্কে আছে সারা বিশ্ব। তাইতো দিন দিন বাড়ছে নানা রকম সতর্কতাও। মৃত্যুর হাত থেকে বাঁচতে নিজেকে নানাভাবেই সুরক্ষিত রাখতে চেষ্টা করে যাচ্ছেন সচেতন মানুষ।
তবে নতুন এক তথ্য জানালো ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। ঠোঁটে ঠোঁট রেখে চুমুতে ছড়াতে পারে করোনাভাইরাস। যদিও ভালোবাসার বহিঃপ্রকাশ চুমু। তারপরও এমন সতর্ক বার্তা দিয়েছেন কলকাতার বেলভিউ হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডা. সুদীপ্ত চন্দ্র।  

ডা. সুদীপ্ত চন্দ্র জানিয়েছেন, হাঁচি, কাশি থেকে তো অবশ্যই, মুখের লালারস থেকে ছড়াতে পারে করোনাভাইরাস।

তিনি আরো জানান, ভাইরাল অসুখের প্রকোপে অনেকের চোখ থেকে পানি পড়ে। কোনোভাবে তা যদি অন্যের সংস্পর্শে আসে তা থেকেও ছড়াতে পারে অসুখ। এমতাবস্থায় বিশ্ব ভালোবাসা দিবসে সাবধান থাকতে বলছেন তিনি।

তার কথায়,ভালোবাসা দিবসে মনের মানুষটির সঙ্গে দেখা করুন। তবে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অবশ্যই মুখে মাস্ক পরুন। আর ভুলেও প্রিয়জনকে চুমু নয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েই যদি যান, তবে ডাক্তার সুদীপ্তের পরামর্শ, করোনাভাইরাস আক্রমণ করলে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এই ভাইরাস ট্রিটমেন্ট করার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।

Place your advertisement here
Place your advertisement here
স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর