চীনে করোনা ভাইরাসে প্রাণহানি: গভীর শোক প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের উহান শহর ও অন্যান্য স্থানে ‘করোনাভাইরাস’ সংক্রমণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। সেখানে আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনো ধরনের সহায়তার জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে পাঠানো এক চিঠিতে এ শোক প্রকাশ করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, আমার দৃঢ়ভাবে বিশ্বাস- আপনার সুযোগ্য নেতৃত্বে চীন সরকার সর্বোচ্চ দক্ষতা ও নিয়ন্ত্রণের সঙ্গে পরিস্থিতির অবনতি মোকাবিলা করতে এবং থামাতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, সংকট নিরসনে একটি টাস্কফোর্স গঠন ও জরুরি হাসপাতাল স্থাপন সময়োপযোগী এবং প্রশংসনীয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার আক্রান্তদের দুর্দশা লাঘবে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
প্রধানমন্ত্রী এ ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ও আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সংকটজনক মুহূর্তে চীনে বসবাসরত প্রচুর বাংলাদেশি নাগরিককে সুরক্ষা দেয়ায় দেশটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা প্রশংসা করে বলেন, প্রেসিডেন্ট শি’র গতিশীল নেতৃত্বের কারণে চীন উন্নয়নের বিশ্ব মডেল হয়ে উঠেছে। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে এশীয় অঞ্চলে আপনার অবদান সত্যই প্রশংসার দাবিদার।
প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ অনুষ্ঠেয় ‘মুজিববর্ষ’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি তার আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।
চীনে মারাত্মক করোনাভাইরাস সংক্রমণে দেশব্যাপী এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩শ’ ৫৫ জন মারা গেছে এবং প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। হুবেইয়ের স্বাস্থ্য কমিশন জানিয়েছে- প্রদেশে নতুন করে আরো ১৪ হাজার ৮শ’ ৪০ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


