ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৮২

চাপের মুখে টাইগাররা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা ভালো হলেও পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে টাইগাররা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০০ রান।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও নাইম শেখ। শুরু থেকেই দেখে খেলতে থাকে তারা। দুজনের ব্যাটে অষ্টম ওভারে দলীয় অর্ধশতক পূরণ করে টাইগাররা। 

উইকেটের খোঁজে থাকা পাকিস্তান সাফল্যের মুখ দেখে একাদশ ওভারে। দুই রান নিতে গিয়ে ব্যর্থ হন তামিম। তিনি ক্রিজে পৌঁছার আগেই পাকিস্তানী উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান স্ট্যাম্প ভেঙে দেন। সাজঘরে ফেরার আগে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম।

এরপর নাঈম ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু পরপর দুই বলে দুজনই সাজঘরে ফিরেছেন। ১৩ বলে ১২ করে রান আউট হন লিটন। ইফতেখার আহমেদের ক্যাচে পরিণত হওয়ার আগে নাঈম শেখ খেলেন ৪১ বলে ৪৩ রানের ইনিংস। 

Place your advertisement here
Place your advertisement here
খেলা বিভাগের পাঠকপ্রিয় খবর