ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৬৭

চলতি বছরের জানুয়ারিতেই নির্যাতনের শিকার ৩২৬ নারী-শিশু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে ৩২৬ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন মোট ১১৬ জন। আর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২০ জন। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২৪ জনকে।


সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, শ্লীলতাহানির শিকার হয়েছে ৮ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছে ১০ জন। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৫ জন। নারী ও শিশু পাচার করা হয়েছে ২ জন। 

বিভিন্ন কারণে ৪০ জন নারী ও কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩ জনকে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ১৫ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১০ জন। উত্ত্যক্ত করা হয়েছে ৭ জন, এরমধ্যে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা করেছে ১ জন। 

বিভিন্ন নির্যাতনের কারণে ২১ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতোয়ার শিকার হয়েছে ৪ জন। বাল্যবিয়ে হয়েছে ১০ জন ও বাল্যবিয়ের চেষ্টা করা হয়েছে ৯ জন। সাইবার ক্রাইম অপরাধের শিকার ৫ জন। এছাড়া নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ৯ জন নারী ও শিশু।

Place your advertisement here
Place your advertisement here