ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৬১ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৩ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩ কৃষিকে আকর্ষণীয় পেশায় পরিণত করছে `রাইস ট্রান্সপ্লান্টার`

গঙ্গাচড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি লটারী অনুষ্ঠিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি লটারী সরকারি নির্দেশনা মোতাবেক গতকাল সোমবার(১১ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ে অনুষ্ঠিত লটারী পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার শফিকুল আলম। লটারী পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন ও প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ে থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ৫৫০ জন শিক্ষার্থী ফরম সংগ্রহের মাধ্যমে আবেদন করেন। লটারীতে ১৭৭ জন নির্বাচিত করা হয়। এছাড়া ৩ জনকে বিশেষ কোটায় নেওয়া হয়। অপেক্ষামান ৩০ জন নির্বাচন করা হয়েছে।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here