ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৬১ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৩ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩ কৃষিকে আকর্ষণীয় পেশায় পরিণত করছে `রাইস ট্রান্সপ্লান্টার`

এবার পায়রাবন্দে রোকেয়া মেলা হচ্ছে না

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২০  

Find us in facebook

আজ ৯ ডিসেম্বর। মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম প্রয়াণ দিবস। বিগত বছরগুলোতে যথাযথ মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত হলেও এবার করোনার কারণে রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে তিন দিনের মেলার কার্যক্রম স্থগিত করেছেন জেলা প্রশাসন। সরকারি সিদ্ধান্তে উন্মুক্তভাবে জনসমাগম যাতে না হয়, সেদিক বিবেচনায় এবছর বাতিল করা হয়েছে রোকেয়া মেলাও। তবে মহীয়সী বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস পালন উপলক্ষে তার জন্মভূমি রংপুরের পায়রাবন্দে পালন করা হয়েছে একদিনের সীমিত পরিসরের কর্মসূচি।

বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের উপ-পরিচালক আব্দুল্যাহ আল-ফারুক জানান, এবছর রোকেয়া মেলা না হলেও স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তভাবে রোকেয়া দিবস পালন করেছেন তারা।

উল্লেখ্য, নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত ১৮৮০ সালের আজকের এই দিনে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের এক নিভৃত পল্লীতে জন্ম নেন। এ নারী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর দিনটিতেই মৃত্যুবরণ করেন।

Place your advertisement here
Place your advertisement here