ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৮১

আমার মাথা এতটা খারাপ হয়নি:পরিনীতি চোপড়া

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

পান থেকে চুন খসলেই সমালোচনার তোপে পড়তে হয় বলিউড তারকাদের। এমনটাই দেখা যায় প্রায়। সেটাই আবারো ঘটলো পরিনীতি চোপড়ার সঙ্গে। তিনি চেয়েছিলেন করোনা ভাইরাস নিয়ে ফ্যানদের সাবধান করতে। তা করতে গিয়ে উল্টো ট্রল হয়ে গেলেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। একটি টুইটার পোস্টেই রাতারাতি হয়ে গেলেন হাসির খোরাক!

সোমবার টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিনীতি। পোস্টে দেখা যাচ্ছে তার সাদা মাস্কে ঢাকা মুখ। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিনীতি ক্যাপশনে লিখেছেন, ‘স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।’ করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী।

আর তাতেই পরিনীতির ওপর অনেকে রেগে গেলেন। ‘লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কি-না ‘পোজ’ দিয়ে ফটোশুট করছেন’ কমেন্ট করে ক্ষোভ উগড়ে দিলেন ভারতের একাংশ। কেউ লিখলেন, ‘এই অস্থির অবস্থায় ফটোশুটের কী আদৌ প্রয়োজন ছিল পরিনীতির’, কারো মন্তব্য একটু বেশিই নির্দয়। তাকে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করে উড়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও। এই পোস্টের জন্যই ট্রল হতে হয়েছে পরিনীতিকে।

যদিও ফ্যানদের একাংশ পাশে দাঁড়িয়েছে তার। পরিনীতি এর জবাবে বলেন, ‘আমার মাথাটা এতটা খারাপ হয়নি যে, এই অবস্থায় আমি কোনো ফান পোস্ট করবো। আমার মনে হয় যারা এই মন্তব্য করছেন তাদেরই সমস্যা।

Place your advertisement here
Place your advertisement here
বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর