ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৬১ জনে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বুধবার   ২৭ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১৩ ১৪২৭

  • || ১৩ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
২৭ জানুয়ারি করোনা ভ্যাকসিনেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রংপুরে নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের স্তম্ভ সব জেলায় ৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে- পাপন দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত ৩ কৃষিকে আকর্ষণীয় পেশায় পরিণত করছে `রাইস ট্রান্সপ্লান্টার`

অটোরিকশার চাপায় মায়ের সামনেই দুই বছরের শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

একজন মায়ের কাছে এর চেয়ে কষ্টদায়ক দুর্ঘটনা আর কী হতে পারে! তার পেছন পেছন দৌড়ে তারই দুই বছরের শিশু চলে গেছে, না ফেরার দেশে।
রোববার সন্ধ্যায় মর্মস্পর্শী এ দুর্ঘটনাটি ঘটেছে রংপুরে কাউনিয়ার হারাগাছ পৌর এলাকার সারাই নিউ কাজি পাড়া গ্রামে। ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মায়ের সামনেই ছটফট করতে করতে দুই বছরের শিশু ইসমাইল হোসেন ঢলে পড়ে মৃত্যুর কোলে।

নিহত শিশুটির ওই গ্রামের রিকশাচালক মনোয়ার হোসেনের ছেলে।  এদিকে শিশু ইসমাইল হোসেনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা।  

পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর লতিফুর জামান চার্সিল জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির মা বাড়ির পাশে রাস্তার ওপরে মুদি দোকানে খরচ নিতে যায়। শিশুটিও মায়ের পেছন পেছন দৌড়ে রাস্তার ওপরে উঠে পড়ে। এ সময় মায়ের চোখের সামনে শিশুটি চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৯ টার দিকে শিশু ইসমাইল হোসেন মারা যায়।

কাউন্সিলর লতিফুর জামান চার্সিল বলেন, সোমবার সকালে শিশুটির জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়েছে।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার অফিসার ওসি মো. রেজাউল বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।

Place your advertisement here
Place your advertisement here