ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
২০

ঈদ সালামি হিসেবে স্ত্রীকে গাড়ি দিয়েছেন সাকিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ আগস্ট ২০২০  

Find us in facebook

বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে আজ পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই ঈদে স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে গাড়ি উপহার দিয়েছেন সাকিব।


গতকাল শনিবার ঈদের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি গাড়ীর ছবি পোষ্ট করেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। ক্যাপশনে লেখেন, ‘হাজবেন্ডের কাছ থেকে আমার ঈদি’। 

আগের দিন শুক্রবার মহামারির মধ্যে ঈদের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে আহ্বান জানান দেশসেরা অলরাউন্ডার সাকিব। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লেখেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে’।

আগামী মাস থেকে তিনি ইংল্যান্ডে অনুশীলন শুরু করতে পারেন। কারণ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ আগস্ট নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন তিনি।

এ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে বসেই অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশসেরা এ ক্রিকেটার।

Place your advertisement here
Place your advertisement here
খেলা বিভাগের পাঠকপ্রিয় খবর