হৃৎপিণ্ডের পরীক্ষা নিয়ে জিতল বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ জুন ২০২৪
Find us in facebook
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলংকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ক্ষণে ক্ষণে রং বদলানো টানটান উত্তেজনার ম্যাচে সমর্থকদের হৃৎপিণ্ডের পরীক্ষা নিয়ে মাত্র ২ উইকেটে জিতেছে টাইগাররা। এই জয়ে আসরে শুভসূচনা করল নাজমুল হোসেন শান্তর দল।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১২৪ রান করে শ্রীলংকা। জবাবে নয় উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছায় বাংলাদেশ। হাতে ছিল আরো ৬ বল।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ধনঞ্জয় ডি সিলভার করা প্রথম ওভারেই আউট হন সৌম্য। দুই বল খেলে ডাক মারেন এ ব্যাটার। আরেক ওপেনার তামিম ৩ রানে বোল্ড হন।
লিটন ও শান্ত একটু ধরে খেলার চেষ্টা করেন। তবে পাওয়ার প্লে-র শেষ ওভারে থুসারার দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। টাইগার কাপ্তান করেন ৭ রান। মাত্র ২৮ রানে তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ।
কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন লিটন ও তাওহীদ হৃদয়। দুজনে গড়েন ৬৩ রানের ম্যাচজয়ী জুটি। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে দ্বাদশ ওভারে টানা তিন বলে ৩ ছক্কা হাঁকান হৃদয়। তবে পরের বলেই পরাস্ত হন তিনি। আউট হওয়ার আগে করেন ৪০ রান।
হৃদয়ের পরপরই ফেরেন আরেক ব্যাটার লিটন। ৩৬ রানে তিনি আউট হওয়ার পর আসা যাওয়ার মিছিলে যোগ দেন টাইগার ব্যাটাররা। সহজ ম্যাচ চোখের পলকে কঠিনে রূপ নেয়। ক্ষণে ক্ষণে ম্যাচের পাল্লা দুলতে থাকে দুই দলের দিকে।
শেষ পর্যন্ত ১৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। লংকানদের হয়ে নিয়ান থুসারা চারটি, হাসারাঙ্গা দুটি এবং পাথিরানা ও ধনঞ্জয় একটি করে উইকেট নেন।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। ইনিংসের তৃতীর ওভারে আক্রমণে এসেই ১০ রান করা মেন্ডিসকে বোল্ড করেন তাসকিন আহমেদ।
ষষ্ঠ ওভারে আক্রমণে এসেই তিনে নামা কামিন্দু মেন্ডিসকে তানজিম সাকিবের তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। কামিন্দু করেন ৪ রান। একপ্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন নিশাঙ্কা। মুস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন এ ওপেনার। এর আগে ৪৭ রান করেন তিনি।
দলীয় শতকের পর ব্যাটিং ধসের মুখে পড়ে শ্রীলংকা। শেষ ছয় ওভারে দুর্দান্ত বোলিং নৈপুণ্য উপহার দেন টাইগার বোলাররা। এ সময় মাত্র ২৪ রান করতে পারে লংকানরা। যার শুরুটা হয় ধনঞ্জয় ২১ রানে ফেরার মধ্য দিয়ে।
লংকানদের অন্যদের ভেতর চারিথ আসালঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৬ রান করেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি, তাসকিন দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট শিকার করেন।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



