লড়াই করেই হারল খুলনা, রংপুরের রোমাঞ্চকর জয়
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩
Find us in facebook
বিপিএলের নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হয়েছে আজ। দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই উপহার দিয়েছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। যেখানে অল্প পুঁজি নিয়েও দারুণভাবে লড়ছে খুলনা। তবে শেষ হাসি হেসেছে রংপুরই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে অল আউট হওয়ার আগে ১৩০ রান সংগ্রহ করেছে খুলনা। রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ছয় উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় রংপুর।
শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ৭ রান। আজমতউল্লাহ ওমরজাই প্রথম বলটি মিস করেন। পরের বলেই ছক্কা হাঁকান তিনি। তৃতীয় বলে এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন এই ব্যাটার।
রংপুরের হয়ে রান তাড়া করতে নামেন রনি তালুকদার ও সায়েম আইয়ুব। দুজনের কেউই খুব একটা রানের দেখা পাননি। রনি ১ ও তার সঙ্গী ফেরেন ১০ রানে। তিনে নামা মাহেদী হাসানও ১৪ রানে সাজঘরে ফিরলে বিপদে পড়ে রংপুর।
এ অবস্থায় দলের হয়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন নাঈম শেখ ও শোয়েব মালিক। দুজনে গড়েন ২৭ রানের জুটি। তবে তাদের জুটিতে ক্রমেই বাড়ছিল রান রেটের চাপ। এ অবস্থায় উড়িয়ে মারতে গিয়ে ২১ রানে আউট হন নাঈম।
নুরুল হাসান সোহান ১০ রানে ফিরলে খাদের কিনারায় পড়ে যায় রংপুর। শেষ ১৫ বলে দলটির প্রয়োজন ছিল ৩৩ রান। এ সময় টানা তিন বলে ৩ চার হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান শামীম পাটোয়ারি। ফলে শেষ ২ ওভারে দলের প্রয়োজন দাঁড়ায় ২১ রানে।
সাইফউদ্দিনের করা পেনাল্টিমেট ওভারের প্রথম বলেই চার হাঁকান মালিক। পরের ডেলিভারি নো করেন তিনি। সেই বলেই মালিক ছক্কা হাঁকালে ম্যাচ পুরোপুরি রংপুরের পক্ষে চলে আসে। পরের চার বলে আসে দুই রান। যেখানে ওভারের পঞ্চম বলে আউট হন মালিক।
৩৬ বলে ৪৪ রানে শোয়েব মালিক ফিরলে ম্যাচে ফের উত্তেজনা জমে ওঠে। শেষ বলে ১ রান দেন সাইফউদ্দিন। ফলে শেষ ওভারে জয়ের জন্য রংপুরের প্রয়োজন দাঁড়ায় ৭ রান। যা প্রথম ৩ বল থেকেই নেন ওমরজাই।
খুলনার হয়ে সাইফউদ্দিন, ওয়াহাব রিয়াজ ও নাসুম আহমেদের প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন তামিম ইকবাল। তাকে ও তিনে নামা শারজিল খানকেও ফেরান আজমতউল্লাহ ওমরজাই।
এরপর হাবিবুর রহমান সোহানকে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান বোল্ড করলে মাত্র ১৮ রানেই ৩ উইকেট হারায় খুলনা। সেখান থেকে হাল ধরে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে নিতে থাকেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আজম খান ও অধিনায়ক ইয়াসির আলী রাব্বি।
আজম-ইয়াসিরের ব্যাটে যখন ম্যাচে প্রাধান্য বিস্তারের অপেক্ষায় খুলনা, তখনই ব্যক্তিগত ২৫ রানে আউট হন ইয়াসির। খুলনা অধিনায়ককে ফিরিয়ে ৫৮ রানের জুটি ভাঙার পর একই ওভারে সাব্বির রহমানকে ফেরান রবিউল হক।
একপ্রান্তে লড়াই করতে থাকা আজম খানকে ফিরিয়ে বড় আঘাত হানেন রাকিবুল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন এই ব্যাটার। শেষদিকে ৩২ রানের জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন ও নাহিদুল ইসলাম।
তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেননি সাইফউদ্দিন ও নাহিদুলের কেউই। দুজনই অল্প সময়ের ব্যবধানে আউট হওয়ার আগে যথাক্রমে ২২ ও ১৫ রান করেন। হাসান মাহমুদের ডেলিভারিতে নাসুম আহমেদ আউট হওয়ার মধ্য দিয়ে শেষ হয় খুলনার ইনিংস।
রংপুরের হয়ে একাই চার উইকেট শিকার করেন রবিউল। এছাড়া রাকিবুল হাসান, ওমরজাই ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন।
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- বিচ্ছিন্নভাবে দেশের স্বার্থ অর্জন করার সুযোগ নেই: সেনা প্রধান
- মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়বে
- ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- খানসামার সেই চাষিদের কাছ থেকে শসা কিনল স্বপ্ন
- দাবদাহে পুড়ছে দেশ, সুস্থ থাকতে যা করবেন
- ‘উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা’
- বাংলাদেশে শিশুখাদ্য নিডো-সেরেলাক নিয়ে ভয়ঙ্কর তথ্য
- ঘরে বসে আয়ের প্রলোভন, পলকেই নিঃস্ব হচ্ছে মানুষ
- উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বৈধ এক হাজার ৭৮৬ প্রার্থী
- অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়া হবে
- ৪০০ টাকার টিকিট ১৪০০ টাকা, তবুও মিলছে না
- নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে
- সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- অতিরিক্ত ঘুমে হবে নানা ক্ষতি
- রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া
- যৌতুক ছাড়াই একসঙ্গে বিয়ে করলেন দুই বন্ধু
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- তাপপ্রবাহে সুস্থ থাকতে খেতে পারেন ৭ খাবার
- পানির অভাবে ৩৯ হাজার হেক্টর জমি সেচের বাইরে
- ইরানের হামলা নিয়ে এবার ইসরায়েল-সৌদি পাল্টাপাল্টি মন্তব্য
- ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএলে অন্যরাই তার থেকে শিখবে’
- বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
- তীব্র তাপপ্রবাহ বিষয়ে যা বলেছেন রাসূলুল্লাহ (সা.)
- বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না: র্যাব ডিজি
- চিকিৎসায় অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
- টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
- তিন দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- গাজায় শিশুহত্যা চলছে, কোথায় বিশ্বমানবতা- প্রধানমন্ত্রী
- রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- সেহেরিতে খেতে পারেন যেসব খাবার
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত



