• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

Find us in facebook

দেশের একমাত্র মধ্যপাড়া পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। 

মঙ্গলবার দুপুরে মধ্যপাড়া পাথর খনির সন্মুখে খনি এলাকাবাসীদের জন্য স্থাপিত সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয় থেকে পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে মাসিক শিক্ষা উপবৃত্তির টাকা প্রদান করেছে জিটিসি। 

জিটিসি চ্যারিটি হোমে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে তুলে দেন জিটিসির নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন। 

পরে সদ্য এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি মার্চ মাসের জন্য কলেজ অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের হাতে আর্থিক অনুদানের অর্থও প্রদান করা হয়। 

Place your advertisement here
Place your advertisement here