বদরগঞ্জে গোপন বিয়ে, স্ত্রীর মর্যাদা নিতে এসে দেখা মিলল সতীনের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩
Find us in facebook
প্রেমের পর গোপনে বিয়ে করে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে রংপুরের বদরগঞ্জে শ্বশুরবাড়িতে এসে দেখলেন স্বামীর নতুন বউ। এ ঘটনায় হতবিহব্বল হয়ে পড়েন আঁখি আখতার আনু (১৭) নামের ওই কিশোরী বধূ। তার দাবি তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি। গতকাল বুধবার (৯ আগস্ট) বিকেলে রংপুরের বদরগঞ্জ পৌরশহরের কলেজপাড়ায় এঘটনা ঘটে।
জানা গেছে, গৃহবধূ আঁখি ঢাকা থেকে বাসযোগে বদরগঞ্জ পৌরশহরের কলেজপাড়ায় মোকতার আলমের ছেলে গার্মেন্টস কর্মী স্বামী রোস্তম আলীর বাড়িতে এসে আশ্রয় নেন। তবে সেখানে তার ঠাঁই মেলেনি। বাড়ির লোকজন তাকে আশ্রয় দিতে অস্বীকার করলে তিনি পাশেই রোস্তমের নানা আলহাজ আফাজ উদ্দিনের বাড়িতে ওঠেন। ঢাকায় স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর মর্যাদার জন্য বদরগঞ্জে আসেন বলে জানান তিনি।
কিন্তু স্বামী রোস্তম আলীর পরিবার ওই মেয়েকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। কারণ গত তিন মাস আগে রোস্তম আলী আরেক মেয়েকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে বাড়িতে রেখে ঢাকায় চলে যান।
রোস্তম আলী ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় অবস্থিত এলাইন্স কম্পোজিট লিমিটেডের নামের একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। আঁখি আখতারও একটি গার্মেন্টসে শ্রমিকের কাজ করেন। আঁখির বাড়ি জয়পুরহাট জেলা সদরের দেউর এলাকায়। ঢাকায় গার্মেন্টে কাজ করার সুবাদে দু’জনের পরিচয় সূত্রে প্রায় দেড় বছর আগে বিয়ে হয় বলে দাবি করেন আঁখি।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রাপ্তবয়স্ক না হওয়ায় আঁখি আখতার আনুর সঙ্গে রোস্তম আলীর মৌলভী দিয়ে গত দেড় বছর আগে ঢাকার আশুলিয়া এলাকায় গোপনে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তারা আশুলিয়ার জিরাবো এলাকায় সংসার শুরু করেন। এরমধ্যে গত তিন মাস আগে রোস্তম আলী বাড়ি বেড়াতে এসে ধুমধাম করে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের বাওচণ্ডি এলাকার শফিউল্লার মেয়ে সুখী মনিকে বিয়ে করেন। পরে তিনি নতুন বধূকে বাড়িতে রেখে ঢাকায় কাজে যোগদান করেন।
এদিকে আঁখি আখতার তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। রোস্তম দ্বিতীয় বিয়ের কথা গোপন করে আঁখি আখতারের কাছে। এরমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি শুরু হয়। তার ওপর নামে অহেতুক নির্যাতন। এসব অত্যাচার সইতে না পেরে গোপনে ঢাকা থেকে বুধবার বদরগঞ্জে আসেন আঁখি আখতার। এসময় তাকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টার করা হয় বলে দাবি করেন আঁখি আখতার। ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন কলেজপাড়ায় রোস্তমের বাড়িতে ভিড় করেন।
রোস্তমের বাবা মোকতার আলম বলেন, আমার ছেলের সঙ্গে বিয়ের কোন কাগজপত্র দেখাতে পারেনি মেয়েটি। ছেলের বউ হিসেবে তাকে কিভাবে মেনে নেই। তার পরও ছেলেকে ঢাকা থেকে বাড়িতে আসতে বলা হয়েছে। এর পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আঁখি আখতার সাংবাদিকদের বলেন, গার্মেন্টে একসঙ্গে কাজ করার সুবাদে রোস্তমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে আমরা গোপনে মৌলভী দিয়ে বিয়ে করে সংসার শুরু করি। আমার পেটে রোস্তমের তিন মাসের সন্তান আছে। সে ইদানিং আমার ক্ষিপ্ত হয়ে টর্চার করতে থাকে। স্বামীর আসল পরিচয় জানার জন্য ওকে না জানিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়িতে এসে দেখি বাড়িতে ওর আরেকটা নতুন বউ। দ্বিতীয় বিয়ের কথা সে গোপন রেখেছিল। দুই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাইলে আমার কোন আপত্তি নেই।
এদিকে ঘটনার সত্যতা জানতে রোস্তমের সঙ্গে কথা বলতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বদরগঞ্জ পৌরশহরের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোকছেদুল হক বলেন, ঘটনাটি আমার আগে জানা ছিল না। মেয়েটি আইনি পদক্ষেপ নিতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ছেলেটি বর্তমানে বাড়িতে নেই। সে ঢাকায় থাকে। বিষয়টি জানার জন্য পুলিশের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়েটি চাইলে সব ধরনের সহায়তা করা হবে।
- দ্রুত শিক্ষকদের শূন্য পদ পূরণের সুপারিশ
- বিচ্ছিন্নভাবে দেশের স্বার্থ অর্জন করার সুযোগ নেই: সেনা প্রধান
- মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বাড়বে
- ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- খানসামার সেই চাষিদের কাছ থেকে শসা কিনল স্বপ্ন
- দাবদাহে পুড়ছে দেশ, সুস্থ থাকতে যা করবেন
- ‘উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে ব্যবস্থা’
- বাংলাদেশে শিশুখাদ্য নিডো-সেরেলাক নিয়ে ভয়ঙ্কর তথ্য
- ঘরে বসে আয়ের প্রলোভন, পলকেই নিঃস্ব হচ্ছে মানুষ
- উপজেলা নির্বাচন: প্রথম ধাপে বৈধ এক হাজার ৭৮৬ প্রার্থী
- অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়া হবে
- ৪০০ টাকার টিকিট ১৪০০ টাকা, তবুও মিলছে না
- নাশকতার মামলায় জেলা যুবদলের সভাপতি কারাগারে
- সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বিরলে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- অতিরিক্ত ঘুমে হবে নানা ক্ষতি
- রংপুরে সংবর্ধনায় সিক্ত ব্যরিস্টার আনিকা তাসনিয়া
- যৌতুক ছাড়াই একসঙ্গে বিয়ে করলেন দুই বন্ধু
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- তাপপ্রবাহে সুস্থ থাকতে খেতে পারেন ৭ খাবার
- পানির অভাবে ৩৯ হাজার হেক্টর জমি সেচের বাইরে
- ইরানের হামলা নিয়ে এবার ইসরায়েল-সৌদি পাল্টাপাল্টি মন্তব্য
- ‘মুস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএলে অন্যরাই তার থেকে শিখবে’
- বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন
- তীব্র তাপপ্রবাহ বিষয়ে যা বলেছেন রাসূলুল্লাহ (সা.)
- বাংলাদেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না: র্যাব ডিজি
- চিকিৎসায় অবহেলার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
- টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
- তিন দিনের সফরে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
- ফজর সালাতের প্রতি আর গাফেলতি-অলসতা আসবে না, যদি...
- ‘সংস্কারের পাশাপাশি আগামী বাজেটে কর্মসংস্থানে নজর দেওয়া হবে’
- বুয়েটে জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম তদন্ত করা হবে: শিক্ষামন্ত্রী
- ছেলেকে নিয়ে ঈদের নামাজে যাওয়া হলো না বাবার
- ফুলবাড়ীতে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে বাঁধাকপি
- গাজায় শিশুহত্যা চলছে, কোথায় বিশ্বমানবতা- প্রধানমন্ত্রী
- রোজায় পানিশূন্যতা এড়াতে যা করবেন
- ঈদে সংবাদপত্রের ছুটি ঘোষণা আজ
- রাতে বেরিয়ে নিখোঁজ কিশোর, দুপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জলবিদ্যুৎ আমদানির আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী
- দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঝড়
- নীলফামারীতে বিটরুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন ইঞ্জিনিয়ার
- শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল কারিগর
- ভারতবিরোধী স্লোগানের মধ্যে সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে
- দেশের ৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- আজ থেকে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
- শরীরে মেদ জমেছে নাকি পানি, বুঝবেন যেসব লক্ষণে
- ভারতকে বিশ্বকাপ জেতানো কোচকে নিয়োগ দিচ্ছে পাকিস্তান
- সেহেরিতে খেতে পারেন যেসব খাবার
- পুলিশের আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত



