• মঙ্গলবার   ০১ মার্চ ২০২২ ||

  • ফাল্গুন ১৭ ১৪২৮

  • || ২৬ রজব ১৪৪৩

Find us in facebook
সর্বশেষ:
অগ্নিঝরা মার্চ শুরু কল্যাণ রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থায় বিমা অন্যতম অনুষঙ্গ: রাষ্ট্রপতি টেকসই অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনায় বিমা জরুরি: প্রধানমন্ত্রী জাটকা সংরক্ষণে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা শুরু দলের বুদ্ধিজীবীদের পছন্দ হলেও সিইসিতে নাখোশ বিএনপি

রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

মানুষের কাছে ডিমের তৈরি যে কোনো খাবারেরই চাহিদা রয়েছে ব্যাপক। আর এই ডিমের তৈরি খাবার যদি হয় কোনো জেলার বিখ্যাত খাবার তাহলে তো আর কথা নেই। ঠিক এমনই এক খাবার হলো রংপুরের বিখ্যাত খাবার ডিম তেলানি।
রসনা বিলাসে রংপুরের রয়েছে আলাদা একটা আভিজাত্য। তাই যারা একটু ভিন্নভাবে ডিম খেতে ভালোবাসেন তারা তৈরি করে খেতে পারেন এই খাবারটি। এটি তৈরি করা খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রংপুরের বিখ্যাত ডিম তেলানি তৈরির রেসিপিটি- 

উপকরণ: ডিম সেদ্ধ চারটি, এলাচ তিনটি, দারুচিনি তিনটি, পেঁয়াজ কুচি এক কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, ধনিয়া  গুঁড়া আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচা মরিচ চারটি, তেজপাতা দুইটি।

প্রণালী: কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজের রং বাদামি হয়ে এলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। মশলা ভাজা ভাজা হয়ে এলে তাতে মেশান হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। কিছুক্ষণ নাড়াচাড়া করে এক কাপ পানি ও লবণ দিয়ে দিন। রান্নার এই সময়টাতে দিয়ে দিন কাঁচা মরিচ।

পানি কিছুটা শুকিয়ে এলে লবণ, হলুদ মাখিয়ে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিন। এই ডিম আপনি ভেজে নিতে পারেন সিদ্ধ করে অথবা ওমলেট করে। ভাজা  ডিম দেওয়ার পর আর নাড়াচাড়া করবেন না। উপর থেকে তেজপাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে তা চুলা থেকে নামিয়ে ফেলুন। গরম ভাত,রুটি,পরোটা বা পোলওয়ের সঙ্গে ডিমের এই তেলানি খেতে দারুণ লাগবে।

Place your advertisement here
Place your advertisement here