‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ মার্চ ২০২২
Find us in facebook
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অতিলোভের কারণে ২০০৫ সালে টাটার তিন বিলিয়ন ডলারের মেগাবিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) জয় তাঁর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে এসংক্রান্ত একটি ভিডিওবার্তা পোস্ট করেন।
ভিডিওবার্তায় সজীব ওয়াজেদ জয় প্রশ্ন তোলেন, কেন টাটা কম্পানি সেই সময় বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগে অতি আগ্রহী হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে সরে আসে? কেন এ দেশের যুবসমাজ তাদের কর্মসংস্থানের বিশাল সুযোগ থেকে বঞ্চিত হয়?
তারেক রহমান ও তার সঙ্গী গিয়াসউদ্দিন মামুনের অনিয়ন্ত্রিত লোভের খেসারত বাংলাদেশকে দিতে হয়েছিল উল্লেখ করে জয় বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের কুকীর্তির কারণে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় টাটাসহ অনেক বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
ভিডিওবার্তায় তিনি আরো বলেন, ২০০৫ সালের ৮ মে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান ঘোষণা করেন টাটা বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে প্রস্তুত, যা অতীতের সব বিদেশি বিনিয়োগকে ছাড়িয়ে যেত।
পরিকল্পনা মোতাবেক ভারতীয় প্রতিষ্ঠানটি ২৫ বছরের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের বিনিময়ে এ দেশের রাসায়নিক সার ও ইস্পাতশিল্পে বিনিয়োগে আগ্রহী ছিল। শুধু তাই নয়, এই বিনিয়োগ চুক্তি সফল হলে বাংলাদেশ টাটার কাছ থেকে ১০ শতাংশ শেয়ারেরও অংশীদার হতো।
তিনি বলেন, সে সময় টাটার পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তারেক এবং তার ‘ডানহাত’খ্যাত গিয়াসউদ্দিন মামুন ও সিলভার সেলিম রতন টাটার সঙ্গে আলাদাভাবে একান্ত বৈঠক দাবি করেন। এমন দাবির পরিপ্রেক্ষিতে তখন বাকি পরিচালকরা উঠে যান। পরে রতন টাটার সামনে ঝেড়ে কাশেন গিয়াসউদ্দিন মামুন। এ সময় তিনি রতন টাটাকে ১০ শতাংশ কমিশনের প্রস্তাব দেন। কিন্তু এ প্রস্তাব শোনা মাত্র টাটার মালিক তা প্রত্যাখ্যান করেন। কিন্তু দাবিতে অনড় থাকেন তারেক। একপর্যায়ে রতন টাটা গিয়াসউদ্দিনের ব্যাংক হিসাবের তথ্য তলব করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ে থাকা বিভিন্ন ব্যাংকে লেনদেনের হদিস পান।
জয় তার ফেসবুক পোস্টে জানান, একান্ত বৈঠকে গিয়াসউদ্দিন প্রথম দফায় ২০০ কোটি ও পরে জাতীয় নির্বাচন বাবদ আরো ১০০ কোটি টাকা দাবি করেন। বৈঠকের পর রতন টাটা ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর এক চিঠিতে তারেক ও গিয়াস উদ্দিন মামুনের এই ঘুষ চাওয়ার ঘটনা ফাঁস করে দেন।
উল্লেখ্য, টাটার কাছে তারেক-মামুনের ঘুষ দাবি করার ওই ঘটনা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দরবার পর্যন্ত গড়ায়। পরে টাটা গ্রুপ নিয়ম অনুযায়ী প্রজেক্ট বাতিল করে।
- পঞ্চগড়েরর বোদায় বীমা দিবস উদযাপন
- ফুলবাড়ী উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
- নিবন্ধিত ৮ হাজার, নগরে চলছে ৪০ হাজার
- বাগানে এসেছে নতুন কুঁড়ি, ৩ মাস পর চা-পাতা সংগ্রহ শুরু
- হারিয়ে যাচ্ছে গাইবান্ধার যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন
- দিনাজপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৯
- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
- অবৈধ বালু উত্তোলনে ভাঙছে বাড়িঘর-সড়ক
- দিনাজপুরে ঘুম থেকে উঠেই স্বামীকে ঝুলতে দেখলেন স্ত্রী
- অচেতন করার পর নিয়ন্ত্রণে এলো সার্কাসের সেই হাতি
- সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারে কাজ করছে: রেজাউল করিম
- শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ান: ধর্ম প্রতিমন্ত্রী
- বীমা খাতকে ডিজিটাল ও অটোমেশনের আওতায় আনার আহ্বান প্রধানমন্ত্রীর
- নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা ঈদের আগেই
- আজ থেকে ৬ জেলায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
- বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া
- আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী
- `দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে`
- ‘তারেকের লোভে টাটার ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ বঞ্চিত হয় বাংলাদেশ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়ে দ্বিগুণ
- ফিফার টি-শার্ট যাচ্ছে চট্টগ্রাম থেকে
- বাস্তবে রূপ নিচ্ছে দেশের একমাত্র আইকনিক রেলস্টেশন
- ষাটোর্ধ্ব সকলকে পেনশন দেওয়ার পদক্ষেপ প্রধানমন্ত্রীর
- শিল্পী ও কবিরা জাতির পিতাকে আগলে রেখেছিলেন: প্রধানমন্ত্রী
- রোহিঙ্গা শরণার্থী ও ‘মানবতার মা’
- জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে বিব্রত বিএনপি
- চিলমারী কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী
- চলতি বছর ১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা
- নির্বাচনে অংশগ্রহণ নিয়ে লুকোচুরি করছে বিএনপি
- রংপুরে ২৫৬ সিসিটিভি ক্যামেরা স্থাপন
- নানা কর্মসূচিতে প্রেসক্লাব চিলমারীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ছাত্রলীগ নেতা রকি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি
- পীরগঞ্জে ওয়াশ ব্লক নির্মাণকাজে আবার বাঁশ
- বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র
- সবাই সহযোগিতা করলে বাঁচবে লিটন
- গরু ও ঘর পেতে যাচ্ছেন সেই দৃষ্টিপ্রতিবন্ধী ফরিদ
- কোভিড ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি ও জ্ঞান ভাগ করে নেওয়ার আহ্বান
- ফাঁকা বুলিই একমাত্র সম্বল বিএনপি নেতাদের
- চিরিরবন্দরে বীরমুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
- ওষুধ খেয়ে কবুতরের মৃত্যু, অভিযানে বন্ধ হলো ফার্মেসি
- সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
- লালমনিরহাটে তাণ্ডব চালিয়েছে সার্কাসে আনা হাতি
- বাঘিনীটাও মারা গেল, বাঘশূন্য রংপুর চিড়িয়াখানা
- রসনা বিলাসে রংপুরের বিখ্যাত ‘ডিম তেলানি’
- বইমেলা চলবে ১৭ মার্চ পর্যন্ত: প্রধানমন্ত্রী
- পেনশনের আওতায় আসছে বেসরকারি খাতের ষাটোর্ধ্বরাও
- কুড়িগ্রামে বালু তুলে জমিতে রাখা নিয়ে দ্বন্দ্ব, নিহত ১
- সাহিত্য-সংস্কৃতির বিকাশে সরকারের প্রয়াস অব্যাহত থাকবে
- ডিমলায় `দশটি বীর নিবাস` নির্মাণ কাজের উদ্বোধন
- কোয়েল পাখির খামার করে সফল ঠাকুরগাঁওয়ের জাহিদ



