র্যামন ম্যাগসেসে পুরষ্কার পাচ্ছেন করভি রাকসান্দ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩
Find us in facebook
এশিয়ার নোবেল পুরস্কার নাম পরিচিত র্যামন ম্যাগসেসে পুরষ্কারে ভূষিত হয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভি রাকসান্দ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টায় র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়।
ইমার্জেন্ট লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি। এশিয়ায় দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখা ব্যক্তিদের প্রতিবছর র্যামন ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়।
২০২৩ র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের জন্য করভি রাকসান্দকে নির্বাচিত করেছে ট্রাস্টি বোর্ড। সুবিধা-বঞ্চিতদের জন্য আদর্শ সেবা বা সমাজকল্যাণে অবদানের জন্য এ বছর বাংলাদেশ থেকে এ সম্মাননা পেয়েছেন করভি রাকসান্দ। এছাড়াও অদম্য চেতনা, দূরদর্শী নেতৃত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে র্যামন ম্যাগসেস কর্তৃপক্ষ।
করভি রাকসান্দ বলেছেন, এই পুরষ্কার বা এই সম্মাননা শুধু আমার একার না। এ দীর্ঘ পথচলায় যারা আমার সঙ্গে ছিল সকলেই এটার দাবিদার। আমরা আবার প্রমাণ করলাম তরুণরা কেবল প্রতিশ্রুতি দিয়েই তেকে থাকে না তারা বাস্তবায়ন করেও দেখাতে পারে।
সমাজ উন্নয়নে অসাধারণ অবদান রাখার জন্য করভি রাকসান্দ আরও কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এইচআরএইচ প্রিন্স অফ ওয়েলস থেকে আন্তর্জাতিক বিভাগে মোজাইক ট্যালেন্ট অ্যাওয়ার্ড, ২০১০ সালে প্রিন্স চার্লস, ২০১৩ সালে কমনওয়েলথ যুব পুরস্কার, ২০১৭ সালে সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কর্তৃক অ্যান্ড্রু ই. রাইস অনারেবল মেনশন অ্যাওয়ার্ডে ভূষিত হন, ২০২১ সালে যুক্তরাজ্যে কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট পুরস্কার, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পান ২০২২ সালে।
২০০৭ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু“করে জাগো ফাউন্ডেশনের। বয়স যখন মাত্র ২১ বছর। তখন রায়ের বাজার বস্তিতে একটি ঘর ভাড়া নিয়ে ১৭ শিশুকে নিয়ে শুরু“করেন ক্লাস। আর গড়ে উঠল জাগো ফাউন্ডেশন। দরিদ্র শিশুদের মুখে একটু হাঁসি ফুটানোর জন্য গড়ে তুলেছেন ‘জাগো ফাউন্ডেশন।’ মাত্র সাতজন ভলান্টিয়ার ও ১৭জন সুবিধাবঞ্চিত শিশু নিয়ে জাগোর পথচলা শুরু। সেই পথ চলার সঙ্গী এখন অনেক। ৩০ হাজারের বেশি শিক্ষার্থীদের বিনা খরচে পড়াচ্ছে জাগো ফাউন্ডেশন। শুধু তাই না সবার সহায়তায় শিক্ষার্থীদের ফ্রি শিক্ষা উপকরণও দেওয়া হয়।
এছাড়াও জাগোর প্রচলিত ধারার তিনটি স্কুলও রয়েছে, যেখানে দেশের সুবিধাবঞ্চিত শ্রেণীর শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে গুণগত মানসম্মত আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে সুশিক্ষিত ও দায়িত্বশীল সুনাগরিকে পরিণত হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে দেশের ভেতরে থাকা শিশুদের শিক্ষা পৌঁছে দেয়া সম্ভব- এই ধারণা থেকে শুরু হয় ‘অনলাইন স্কুল’।
ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেয়া হয়। ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র্যামন ম্যাগসেসে। ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়। প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। চলতি বছর ৬৫তম ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হলো।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



