পূজা বললেন, গুজব মাথায় নিলে কাজ করতে পারব না
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২৪
Find us in facebook
‘গলুই’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন পূজা চেরী। ২০২২ সালের মাঝামাঝি ছবিটি মুক্তির পরপরই গুঞ্জন ওঠে, শাকিব খানের সঙ্গে পূজা চেরীর গোপন প্রেম চলছে। শুধু তা–ই নয়, একপর্যায়ে সেই গুঞ্জন পূজার ধর্ম পরিবর্তন করে বিয়ে পর্যন্ত গড়ায়। পূজা আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরো এগিয়ে দেয়। এর পর থেকেই শাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এ নায়িকার। তখন থেকেই তাদের একসঙ্গে দেখা যায়নি।
‘গলুই’–এর পর জুটি বেঁধে আরো যেসব ছবিতে কাজের কথা ছিল, তা–ও বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বিতর্ক এড়াতে দুজনেরই যোগাযোগ বন্ধ হয়ে যায়। শাকিব খানের ‘মায়া’ ছবিতেও নায়িকা হিসেবে পূজার নাম পরিবর্তন হয়।
প্রায় দুই বছর পর ঢাকাই ছবির নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরীকে এক মঞ্চে, একসঙ্গে দেখা গেল। মঞ্চে দুজনকে আলাপ করতেও দেখা গেছে। শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে এক মঞ্চে দেখা গেল তাদের দুজনকেও।
এ ব্যাপারে পূজা চেরী গণমাধ্যমকে বললেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখা। একটি পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে আমিসহ অনেক তারকাই ওই অনুষ্ঠানের শো স্টপার ছিলেন। ওই প্রতিষ্ঠানের পরিচালক শাকিব ভাই। ওখানেই দেখা হয়ে গেল, কথাবার্তাও হলো। অনেক দিন পর শাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে। তবে ভিড়ের কারণ কথা বলার সুযোগ কম ছিল। শাকিব ভাই আমার খবর নিলেন। আমিও তার খবর নিলাম। আমার মায়ের মৃত্যুর খবর শাকিব ভাইকে জানালাম, এই আরকি। আমার কাজ শেষ হলে পরে আমি চলে আসি, এতটুকুই।’
অনেক দিন পর শাকিবের সঙ্গে দেখাসাক্ষাৎ হওয়াতে কেউ কেউ ধারণা করছেন, নতুন করে আবার মিথ্যা রং লাগতে পারে শাকিব-পূজার এই নতুন দেখাসাক্ষাৎ নিয়ে।
এ প্রসঙ্গে পূজার ভাষ্য, ‘কথা সত্য। গতকালই ওখানে এ কথা শুনেছি আমি। তবে এখন আর এসব গুজব-রটনা মাথায় নিই না, গায়ে লাগাই না। এসব নিয়ে ভাবলে কাজ করতে পারব না। তা ছাড়া দর্শকও এখন এসব বোঝে, আগের ঘটনা সব ভুয়া ছিল। আর এখন নতুন করে গুজব তৈরি করে দর্শককে বিশ্বাস করানো যাবে না।’
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



