কাজী নজরুল ছিলেন মানবজাতির কবি: নৌপরিবহন প্রতিমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মে ২০২৩
Find us in facebook
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খ্রিষ্টান, হিন্দু, সনাতন ও মুসলমানের কবি ছিলেন না; তিনি ছিলেন মানবজাতির কবি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, ‘কবি নজরুল মানবতার কথা বলে গেছেন। তার সাহিত্যের মধ্যে সব পাই। তার প্রতিভা উপলব্দি করতে হলে তার সৃষ্টিকে প্রত্যক্ষ করতে হবে।’
বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ১২৪তম নজরুল জন্মজয়ন্তী-উদযাপন উপলক্ষে ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুল’ শীর্ষক আলোচনা সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী এসব বলেন। আলোচনা সভায় আয়োজন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দক্ষ কূটনৈতিকতায় ১৯৭২ সনের ২৪ মে কবি নজরুলকে স্বাধীন বাংলাদেশে আনেন এবং রাষ্ট্রীয় মর্যাদা দেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু কবি নজরুলকে ধারণ করে আমাদের মুক্তির চেতনায় স্থান দিয়েছিলেন- তার প্রমাণ পাই। জাতীয় কবি নজরুলের আলোচনা করতে গেলে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আলোচনায় আসে। সাহিত্যের মধ্য দিয়ে একটি জাতিকে কীভাবে জাগ্রত করা যায় সেটি তাদের দুজনের সাহিত্য কর্মে ফুটে উঠেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক রামিম আল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ‘নজরুলের কাব্য প্রতিভার উন্মেষ ও বিকাশ’ বিষয়ক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের চাওয়া পাওয়াকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ এটিকে জাতীয় সংগীত এবং নজরুলের ‘চল চল চল ঊর্ধ্ব গগনে বাজে মাদল’ এটিকে রণ সংগীত হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন বঙ্গবন্ধু। নজরুলের সাহিত্য চর্চাকে ছড়িয়ে দিয়ে তার প্রতি সম্মান দিতে পারব। সে লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।
- ভূরুঙ্গামারীতে বিপৎসীমার উপরে দুধকুমার নদের পানি
- গাইবান্ধায় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- দিনাজপুরে গৃহবধূর লাশ উদ্ধার
- পঞ্চগড়ে এসএসসি ২০০০ ব্যাচের মিলন মেলা
- তিস্তাপাড়ের ২ হাজার পরিবার পানিবন্দি
- নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু
- অতিরিক্ত মাংস খেলে যেসব সমস্যা হতে পারে
- পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি
- দিনাজপুরে সড়কে ঝরল মা-ছেলেসহ ৩ জনের প্রাণ
- দ্রুতগতিতে আসা অটোভ্যান কাড়ল শিশুর প্রাণ
- রাত ১টার মধ্যে ১৩ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- খেলতে গিয়ে পানিতে ডুবলো ৩ শিশু, অতঃপর...
- খালাতো বোনের সঙ্গে প্রেম: ডেকে নিয়ে বন্ধুর ‘বিশেষ অঙ্গ’ কাটলেন
- স্বপ্নে আদেশ: ঢাকঢোল পিটিয়ে দুই গাছের বিয়ে
- কোরবানির মৌসুমে অতিরিক্ত মাংস খাওয়া এড়ানোর উপায়
- সুপার এইটে নামার আগে বড় দুঃসংবাদ পেলেন সাকিব
- প্রোফাইল থেকে একের পর এক অশ্লীল পোস্ট, যা বললেন জাহ্নবী
- তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
- ঈদের তৃতীয় দিন কোন সময় সময় পর্যন্ত কোরবানি করা যাবে?
- মোদির পতন নিয়ে যে নতুন তথ্য দিলেন রাহুল
- চামড়াশিল্পে সিন্ডিকেট, অপতৎপরতা রোধে করণীয়
- সবচেয়ে বেশি কোরবানি হয়েছে ঢাকায়, কম ময়মনসিংহে
- ঈদের দিনও বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি: ওবায়দুল কাদের
- বঙ্গবন্ধু সেতু: আট দিনে টোল আদায় প্রায় ২৪ কোটি
- ‘চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অতীতের চেয়ে বেশি পরিবেশবান্ধব’
- দুপুরের মধ্যে ধেয়ে আসছে ঝড়, নদীবন্দরে সতর্কতা
- নতুন সময়সূচিতে আজ খুলেছে অফিস
- আরো ৩ মৃত্যু, ফিরতি হজ ফ্লাইট কাল
- প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন ২১ জুন
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় রেমাল এখন খুলনার কাছে, তাণ্ডব চলবে ২-৩ ঘণ্টা
- ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুরু
- শেষ ধাপের ভোট ৫ জুন, ৫৮ উপজেলায় ছুটি ঘোষণা
- ফোন হারিয়ে গেলেও সুরক্ষিত থাকবে ব্যক্তিগত ছবি
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
- গাইবান্ধায় খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী সোয়া লাখ
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- ধান শুকাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বর্ষায় ৮ কোটি ৩৩ লাখ চারা রোপণ করা হবে: পরিবেশ সচিব
- পাকা আম খেলেই ঘুম পায়, কারণ কী?
- দুর্যোগকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের
- ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ছে কৃষকের ফল ও ফসল
- স্ত্রীর ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে স্বামী নিজেও প্যারালাইজড
- নারী ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন সাবিনারা
- হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- পঞ্চগড়ে ২৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- ‘আমার সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়’



