৯৯৯ নম্বরে ফোন করে বাঁচার আকুতি জানায় আব্দুল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
অবৈধভাবে মালয়েশিয়ায় যাবার পথে সেন্টমার্টিনের কাছে ট্রলারডুবির সময় রাষ্ট্রীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছিলেন আব্দুল (২৮) নামে এক যাত্রী। পরে তার দেয়া তথ্যমতে কোস্টগার্ড ও নৌ-বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ৭৪ জনকে জীবিত উদ্ধার করে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে সেন্টমার্টিন সাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে ট্রলারটিতে পানি ঢুকে ধীরে ধীরে ডুবে যায়। পরে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭১ জন এবং রাতে ও বুধবার সকালে আরো তিনজনসহ মোট ৭৪ জনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করেন। ট্রলারটিতে ১৩৮ জন যাত্রী ছিল বলে কোস্টগার্ডকে জানিয়েছে উদ্ধার হওয়া যাত্রীরা।
মঙ্গলবার কোস্টগার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার ৭১ যাত্রীর একজন আব্দুল (২৮)। তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দা এবং কাজের সন্ধানে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাচ্ছিলেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন।
ট্রলারটি ডুবে যাচ্ছে দেখে তিনিই রাষ্ট্রীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করেন জানিয়ে সাংবাদিকদের বলেন, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১৩৮ জন মালয়েশিয়াগামী যাত্রীকে টেকনাফের নোয়াখালী পাড়া সৈকত এলাকা থেকে ছোট ছোট ট্রলারে করে বড় একটি ট্রলারে নিয়ে যায় দালালেরা। ভোররাতের দিকে সেন্টমার্টিনের দক্ষিণের দিকে গিয়ে প্রবল বাতাসে পড়েন তারা। সামনে এগুনো সম্ভব না হওয়ায় ছেঁড়া দ্বীপের দিকে আসতে গিয়ে ট্রলারটি নিচে কিছুর সঙ্গে ধাক্কা খায়। এতে তলা ফেটে ট্রলারটিতে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় দালাল ও মাঝি-মাল্লারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
তিনি আরো জানান, হঠাৎ মাথায় আসে ৯৯৯ নম্বরে কল করলে তো জরুরী সেবা মিলে। পরে ফোন দিয়ে বাঁচার আকুতি জানালে, সেখান থেকে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানার নম্বর দেয়া হয়। পরে তার সঙ্গে (লে. কমান্ডার সোহেল রানা) ফোনে কথা বলে বিস্তারিত জানান আব্দুল। তবে কোস্টগার্ডের অনুসন্ধানী দল খুঁজে পাওয়ার আগেই ট্রলারটি ডুবে যায়।
উদ্ধার তৎপরতা বিষয়ে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা বলেন, ভোর ৫টায় মালয়েশিয়াগামী এক যাত্রী কান্নাকাটি করে ফোন দেন ও বাঁচার আকুতি জানান। আব্দুল নামে ওই যাত্রী জানান ১৩৮ জন ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন। পথে ট্রলারটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যাচ্ছে। পরে তার দেওয়া তথ্যমতে দুটি অনুসন্ধানী দল কাজে নামে। সকাল ৭টায় ডুবন্ত ট্রলারটিকে খুঁজে পান কোস্টগার্ড সদস্যরা। পরে মঙ্গলবার ৭১ জনকে জীবিত ও ১৫টি মৃতদেহ উদ্ধার করেন তারা। মঙ্গলবার রাতে ও বুধবার সকালে আরো তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আর বেশকিছু নিখোঁজ রয়েছে বলে দাবি করায়, তাদের উদ্ধারে কাজ করছেন কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, সরকারের ডিজিটাল সেবায় মানুষ উপকৃত হচ্ছে এটা তারই নমুনা। ৯৯৯ সেবাটি না থাকলে আর আব্দুল সেখানে কল না দিলে হয়তো লাশের মিছিল আরো দীর্ঘ হতে পারতো। আল্লাহ তাকে উচিলা হিসেবে ব্যবহার করে হয়তো এতগুলো প্রাণ বাঁচিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের সেন্টমার্টিন এলাকায় মালেয়শিয়াগামী ট্রলারডুবির ঘটনায় ১৯ দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। টেকনাফ থানায় দায়ের হওয়া এ মামলায় মঙ্গলবার আটক চার দালালসহ তাদের সহযোগী আরো ১৫জনকে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। অভিযুক্তদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার আটক চার দালালরা হলেন, টেকনাফের নোয়াখালী পাড়ার ফয়েজ আহম্মদ (৪৮), সৈয়দ আলম (২৭), উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আজিম (৩০) এবং বালুখালীর ওসমান (১৭)। তারাও সেই ট্রলারে ছিল।
- জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ প্রদান উপলক্ষে স্মারক প্রকাশ
- আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- আ’লীগের ওপর এদেশের মানুষের আস্থা ও বিশ্বাস আছে- প্রধানমন্ত্রী
- অর্থনৈতিক কূটনীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর
- নারীর ক্ষমতায়নে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার
- সংকট মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলো একত্রে কাজ করার আহ্বান
- কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী
- সৈয়দপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থী নিহত
- নীলফামারীতে ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ
- লালমনিরহাটে দরিদ্রদের চোখের চিকিৎসায় এগিয়ে এলেন মন্ত্রীপুত্র
- দেখানো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে চান বীরগঞ্জের শামীম
- মানবতার সেবায় বীরগঞ্জের সোহেল আহমেদ
- শনিবার তিস্তার ভাঙন পরিদর্শন করবেন পানিসম্পদ মন্ত্রী
- কুড়িগ্রামে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত
- ‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে বিএনপির সম্পর্ক অনেক পুরনো’
- অজপাড়াগাঁয়ে সমন্বিত কৃষি খামার গড়ে দৃষ্টান্ত স্থাপন
- হাজারো সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মাসেতু
- দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: পানি সম্পদ উপমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় শনাক্ত ১৩৮৩, মৃত্যু ২১
- ক্ষমতা দখলে বিএনপি ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে: কাদের
- নারায়ণগঞ্জে বিস্ফোরণ:ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারে প্রধানমন্ত্রীর সহায়তা
- শুরু হয়েছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা
- জাতিসংঘে বাংলা: সেই ঐতিহাসিক দিন আজ
- মির্জা ফখরুলের বিরুদ্ধে সাংগঠনিক দুর্বলতার অভিযোগ!
- বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে- কাদের
- পঞ্চগড়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু
- সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- নীলফামারীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে কারাগারে ফুফা শ্বশুর
- আমরা চাই মেধা নির্ভর ডিজিটাল অর্থনীতির দেশ- নীলফামারীতে পলক
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- এবারই প্রথম সরকারিভাবে আউশ ধান কেনাবেচা হবে









