শান্তির খোঁজে ভাসানচরে যেতে চায় রোহিঙ্গারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০
Find us in facebook
সাধারণ রোহিঙ্গারা একমুহূর্তও আর কক্সবাজারের উখিয়ার কুতুপালং শিবিরে থাকতে চাইছে না। সন্ত্রাসী রোহিঙ্গাদের অব্যাহত অরাজকতায় তাদের মন বিষিয়ে উঠেছে। পরস্পরবিরোধী রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হানাহানিতে এক সপ্তাহে আটজনের মৃত্যু দেখেছে তারা। এসব কারণে যত দ্রুত সম্ভব তারা দেশে ফিরতে চায়। নতুবা শান্তির খোঁজে ভিড়তে চায় নোয়াখালীর ভাসানচরে।
মিয়ানমার সেনাদের অত্যাচার-নির্যাতনের মুখে দেশত্যাগী মানুষগুলোকে বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ মানবিক কারণে ঠাঁই দিয়েছিল। আশ্রয় পেয়ে সেই রোহিঙ্গাদের একটি অংশ ক্রমেই ভয়ংকর হয়ে উঠতে থাকে। তারা বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়ে আইন অমান্য করে চলেছে প্রতিনিয়ত। এসব সন্ত্রাসী সাধারণ রোহিঙ্গাদের জন্য যেমন ‘গলার কাঁটা’, তেমনি স্থানীয় লোকজনও রয়েছে নিরাপত্তাহীনতায়।
সন্ত্রাসী রোহিঙ্গাদের ভয়ে তটস্থ সাধারণ রোহিঙ্গারাই এখন প্রকাশ্যে বলছে, তারা নিজ দেশ রাখাইনে ফিরতে চায়। দেশে ফেরাতে যদি দেরি হয়, তাহলে তাদের এখনই ভাসানচরে পাঠানোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে উখিয়ার কুতুপালং শিবিরের বাসিন্দা মোহাম্মদ হাফেজ বলেন, ‘আঁরা বর্মার মিলিটারির অত্যাচার খাইয়্যেরে ধাই আস্যি। এবার আঁরার কউমর পার্টির অত্যাচারুত্তু বাঁইচত চাই।’ (আমরা মিয়ানমারের সেনাদের অত্যাচারে পালিয়ে এসেছি। এবার আমাদের স্বজাতির সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পেতে চাই।)
কুতুপালং শিবিরের লম্বাশিয়া এলাকার বাসিন্দা রোহিঙ্গা রহমতুল্লাহ দুঃখের সুরে বলেন, আশ্রিত রোহিঙ্গাদের একটি শ্রেণি কী কারণে অস্ত্র হাতে নেয়, সেটা তাঁদের বুঝতে কষ্ট হচ্ছে। বাংলাদেশে আশ্রয় নিয়ে খুনখারাবি, অপহরণ, মাদক কারবারে তারা কেন জড়াবে? সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে প্রতি মাসে চাঁদা না দিলে সাধারণ রোহিঙ্গাদের ওপর কেন নেমে আসবে নির্যাতন? কেনই বা এক রোহিঙ্গা আরেক রোহিঙ্গার ঘর-দুয়ারে আগুন দেবে? তিনি বলেন, রোহিঙ্গাদের থাকা-খাওয়াসহ ওষুধ-পথ্যেরও কোনো অভাব নেই। দেদার মিলছে কাজকর্ম। অভাব নেই টাকা-পয়সারও। এমন সুখ-শান্তির মধ্যে এ রকম অশান্ত পরিস্থিতি সৃষ্টি কেন করা হচ্ছে?
কুতুপালং নিবন্ধিত শিবিরের ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, ‘করিম বাহিনী আমার ১২ বছরের সন্তান রবিউলকে অপহরণ করেছিল। টানা ছয় দিন পর আজ (রবিবার) আমার বুকের ধনকে পুলিশ উদ্ধার করেছে।’ তিনি জানান, দুর্ধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী করিমের দলে এক হাজার ২০০ জন সন্ত্রাসী রয়েছে। করিম বাহিনীর অত্যাচার-নির্যাতনে এখানকার সাধারণ রোহিঙ্গারা অতিষ্ঠ। করিমের সন্ত্রাসীরা অপহরণ, খুন, চাঁদাবাজিসহ মুক্তিপণ বাণিজ্যে জড়িত। গতকাল সকালেও জি-ব্লক এলাকা থেকে সন্ত্রাসীরা এক রোহিঙ্গা নারীকে অপহরণ করে বলে অভিযোগ উঠেছে।
নির্যাতিত রোহিঙ্গারা বলে, আমরা মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে এসেছি। বাংলাদেশের মানবিক সরকার আমাদের আশ্রয় দিয়েছে। এখন অমানবিক রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে আবার পালাতে হচ্ছে। তারা বলে, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে ভাসানচরসহ অন্য যেকোনো স্থানে যেতে আমরা রাজি।
কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানান, রোহিঙ্গারা এমনতিইে ভাসানচরে যেতে প্রস্তুত। তবে কিছু সন্ত্রাসী গ্রুপ তাদের বাধা দিয়ে আসছে। সন্ত্রাসী রোহিঙ্গাদের বাধার কারণেই এত দিন সাধারণ রোহিঙ্গারা মুখ খুলছিল না।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব পুলিশ সদস্যকে নির্দেশনা দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। ডিআইজি জানান, রোহিঙ্গা শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গত শুক্রবার থেকে র্যাব-পুলিশ, আর্মড ব্যাটালিয়ন ও আনসার বাহিনী যৌথ অভিযান শুরু করেছে। এ পর্যন্ত অস্ত্রশস্ত্রসহ কমপক্ষে ৩০ সন্ত্রাসী রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
- বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শণ:প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীর (সা:) অবমাননায় বীরগঞ্জে বিক্ষোভ
- কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগ করে বহিষ্কার হলো ছাত্রী
- লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক
- নীলফামারীতে মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত
- নীলফামারীতে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শণ: প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীকে সাঃ কে অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ
- কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
- কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন
- সৈয়দপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
- ‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
- ফ্রান্সে মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ মৃত্যু, আক্রান্ত ১৬০৪
- সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র
- লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ
- লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে একজনকে পিটিয়ে হত্যা
- বাল্য বিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা: গণতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত
- জনসম্পৃক্ততা নেই, মুখ থুবড়ে পড়েছে বিএনপি
- ‘৭ মার্চের ভাষণটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়`
- দেশের সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট
- চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- রংপুরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানার মালামাল জব্দ
- গাইবান্ধায় বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর


