রাজপথে বিএনপিকে প্রতিরোধের ঘোষণা নাসিমের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯
Find us in facebook
মাঠে নামার চ্যালেঞ্জ গ্রহণ করে বিএনপিকে রাজপথে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মো. নাসিম।
রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
মো. নাসিম বলেন, রাজপথ বা নির্বাচন যে কোনো লড়াইয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করে বিএনপি-জামায়াতকে নিশ্চিন্ন করবে আওয়ামী লীগ। কারণ তাদের মাঠে নেমে আন্দোলন করার কোনো সামর্থ নেই। তারা মাঠ ছেড়ে পালিয়েছে।
আওয়ামী নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামীতে খালি মাঠে গোল দেয়া যাবে না। আগামীর নির্বাচন হবে আরো কঠিন। তাই সবাইকে এক সঙ্গে থাকতে হবে। দলের মধ্যে কোনো কোন্দল করা যাবে না। কোন্দল করলে সেটি হবে আত্মঘাতী।
নাসিম বলেন, যখন কোনো দল সফল হয়, চক্রান্ত তখন গভীর হয়। এখনো গভীর চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত এখনো আছে। তারা বিষাক্ত সাপ। সুযোগ পেলেই ছোবল দেবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো লড়াইয়ে বিজয় আসবে।
৭৫’ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারের হত্যার মূল খলনায়ক জিয়াউর রহমান উল্লেখ করে তিনি বলেন, তথ্য-উপাত্তসহ আমি বলতে পারি- বঙ্গবন্ধুকে হত্যার মূল চক্রান্তকারী, খলনায়ক হলেন জিয়াউর রহমান। কমিশন গঠন করে তার মরণোত্তর বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত হবে না।
বিএনপির কারাবন্দী নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম জিয়ার মামলা হয়েছে ১/১১ এর সময়। সাজা হয়েছে, জেলে গেছেন। জামিন দেয়ার মালিক আদালত। জামিন দেয়ার মালিক আমরা নই। কোর্টে গিয়ে জামিন নেন। কিন্তু সেখানে গিয়ে গুণ্ডামি করবেন না। সন্ত্রাস করবেন না।
সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আজকে দিয়েছিল বিক্ষোভ দিবস। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম জিয়া, তাকে মুক্তি দিতে হবে। কী মামাবাড়ির আবদার! কে মুক্তি দেবে শেখ হাসিনা? স্বরাষ্ট্রমন্ত্রী? মুক্তি দিতে পারবে একমাত্র আদালত। দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া কোনোদিনই মুক্তি পাবে না, পাবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য মেরিনা জাহান, ডা. রোকেয়অ সুলতানা, নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ড. সাইদুর রহমান খান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি ডা: মনসুর রহমান, সংরক্ষিত আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা প্রমুখ।
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেরাজ উদ্দীন মোল্লা। সম্মেলন উপস্থাপন করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু। সম্মেলনে শোক প্রস্তাব উপস্থাপন করেন দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু।
রাজশাহী মহানগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সকালে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বিকাল সাড়ে ৩টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার জনের নাম ঘোষণা করে মোহাম্মদ নাসিম।
এতে তিন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা। আর সাধারণ সম্পাদক করা হয়েছে রাজশাহী-৫ আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা।
এছাড়া বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন মোহাম্মদ নাসিম।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ


