রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত কোনো অর্জন নেই
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০
Find us in facebook
বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত কোনো অর্জন নেই। বিএনপি রাতের আঁধারে দল গঠন করে পোড়া লাশের গন্ধের রাজনীতি করে এটাই তাদের ঐতিহ্য। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যমতে, নামমাত্র গণমানুষের রাজনীতি করে নিজেরদের স্বার্থ হাসিল করা আর সরকারের সমালোচনা করাই হলো বিএনপির একমাত্র অর্জন।
তারা বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে ছিলো। কিন্তু সে সময় বিএনপি তাদের সব সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা জনগণকে সহযোগিতার নাম করে নিজ দলের নেতাকর্মীদের মাঝে লোক দেখানো কিছু ত্রাণ সহায়তা করেছে। দেশের মানুষ বিএনপির সেই প্রতারণা বুঝতে পেরেছে। এজন্য দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
১৯৭৬ সালের ২৯ নভেম্বর জিয়াউর রহমান হন প্রধান সামরিক আইন প্রশাসক। ১৯৭৭ এর ২১ এপ্রিল বিচারপতি আবু সাদাত সায়েমকে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হয়, জিয়া তখন ওই দায়িত্বও নেন। সে সময় জিয়াউর রহমান সামরিক শাসনকে বৈধতা দেয়ার চেষ্টায় একটি গণভোটের আয়োজন করেন।
সামরিক আইন প্রশাসক থাকা অবস্থায় জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতায় ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) নামে একটি ডানপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়। তবে সে দল তখন দেশের রাজনীতিতে নাড়া দিতে পারেনি।
ওই বছর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ ঘোষণা করা হয়। রাতারাতি পুরাদস্তুর রাজনীতিবিদ বনে যান জিয়া। ৩ জুন নির্বাচন দিয়ে ওই ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’ থেকে প্রার্থী হয়ে তিনি রাষ্ট্রপতি ‘নির্বাচিত’ হন।
নির্বাচনের তিন মাসের মাথায় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জাগদল, মশিউর রহমান যাদু মিয়ার নেতৃত্বাধীন ন্যাপ, আবদুল হালিম-আকবর হোসেনের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস পার্টি, আব্দুল মতিনের নেতৃত্বাধীন লেবার পার্টি ও শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ বিলীন হয় জিয়ার বিএনপিতে। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে নিহত হওয়ার আগ পর্যন্ত জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। ২০১০ সালে সপ্তম সংশোধনী বাতিলের রায়ে জিয়ার ক্ষমতাগ্রহণকে অবৈধ ঘোষণা করে উচ্চ আদালত।
জিয়াউর রহমান নিহত হওয়ার এক বছরের মধ্যে রাজনীতিতে নেমেই দলের ভাইস চেয়ারম্যান পদ নেন তার স্ত্রী খালেদা জিয়া। তখন বিএনপির চেয়ারম্যান ছিলেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার।
সেনাপ্রধান এইচ এম এরশাদ ১৯৮২ সালে বিএনপি হটিয়ে ক্ষমতা দখল করলে সাত্তারের অসুস্থতার মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের পদ নিয়ে দলের হাল ধরেন খালেদা জিয়া। তারপর ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হন তিনি।
সেই থেকে খালেদা জিয়া এই পদে আসীন রয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন বর্জনের পর ৫ বছর সংসদের বাইরে থাকতে হয় বিএনপিকে। কয়েক দফা সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেও সফল হননি খালেদা।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজায় খালেদা কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান ছেলে তারেক রহমান। তিনি গত এক যুগ ধরে লন্ডনে অবস্থান করছেন। এর মধ্যে দেশে তিনটি মামলায় তার সাজার রায় এসেছে। খালেদা জিয়াকে কারাগারে রেখেই ২০১৯ সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি। তাতে চরম ভরাডুবির পর সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুললেও পরবর্তীতে তাদের নির্বাচিত প্রার্থীরাও সংসদে যোগ দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি ছেড়ে আসা একজন নেতা বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির রাজনৈতিক কোনো অর্জন নেই বললেই চলে। কেননা তারা রাজনীতি করে নিজেদের স্বার্থের জন্য, জিয়া পরিবারের জন্য। জনগণের জন্য রাজনীতি না করায় জনগণও তাদের সমর্থন করে না। কর্মসূচির নামে মানুষ হত্যার রাজনীতি করায় জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
- কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগ করে বহিষ্কার হলো ছাত্রী
- লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক
- নীলফামারীতে মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত
- নীলফামারীতে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
- কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন
- সৈয়দপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
- ‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
- ফ্রান্সে মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ মৃত্যু, আক্রান্ত ১৬০৪
- সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র
- লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ
- লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে একজনকে পিটিয়ে হত্যা
- বাল্য বিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা: গণতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত
- জনসম্পৃক্ততা নেই, মুখ থুবড়ে পড়েছে বিএনপি
- ‘৭ মার্চের ভাষণটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়`
- দেশের সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট
- চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- রংপুরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানার মালামাল জব্দ
- গাইবান্ধায় বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা
- বেরোবি ডিবেট ফোরামের সভাপতি তমা, সম্পাদক প্রান্ত
- মুহাম্মদ (সা.) এর শিক্ষা মানব জাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি
- মহানবীর (সা.) কার্টুন ছাপানোয় উদ্বেগ প্রকাশ জাতিসংঘের
- জুয়া খেলা নিয়ে সংঘর্ষে সৈয়দপুরে নিহত ১
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর


