রংপুরে গুরুত্বপূর্ণ চারটি ব্রিজের পুননির্মাণ কাজ শুরু করছে রসিক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০
Find us in facebook
রংপুর নগরের গুরুত্বপূর্ণ চারটি ব্রিজের পুননির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন (রসিক)। এরই মধ্যে নগরের দুটি ব্রিজের পুরাতন অবকাঠানো ভেঙে ফেলা হয়েছে। বাকি দুটিও দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা হবে। ‘বিভিন্ন সড়কের পুনর্বাসন ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কাজ করবে রংপুর সিটি কর্পোরেশন। এ প্রকল্পে ভারতীয় অর্থায়ন রয়েছে।
রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী জানান, ইতোমধ্যে দুটি ব্রিজের পুননির্মাণ কাজ শুরু হয়েছে। বাকি দুটির কাজ শুরুর আগে পথচারী ও যানবাহন চলাচলের বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যেই ওই ব্রিজেরও কাজ শুরু হবে। রথবাড়ি ব্রিজের ক্ষেত্রে চলাচলের বিকল্প রাস্তা হিসেবে ওমর ফিলিং স্টেশনের সামনের রাস্তাটি ব্যবহার করা হবে। আগামী বছরের জুনের মধ্যে পুননির্মাণ কাজ সম্পন্ন হবে বলেও তিনি জানান।
রংপুর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, নগরীর শ্যামাসুন্দরী খালের ওপর নিউ সেনপাড়ার করণজাই রোড ব্রিজ, মন্ডলপাড়া ও নিউ ইঞ্জিনিয়ারপাড়ার ব্রিজ এবং ইছামতি ক্যানেলের ওপর রথবাড়ী ব্রিজ পুননির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে মন্ডলপাড়া ও করণজাই রোডের ব্রিজের আগের ভঙ্গুর অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। সেখানে এখন নির্মাণ কাজ চলছে।
সূত্র আরও জানিয়েছে, ওই চারটি ব্রিজের মধ্যে মন্ডলপাড়ার ব্রিজটিতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ ১০ হাজার ০.৯৬ (পয়সা) টাকা। নিউ ইঞ্জিনিয়ারপাড়া ব্রিজের জন্য বরাদ্দ ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ২৮০ টাকা, রথবাড়ী ব্রিজে ১ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ১২৬ টাকা এবং করণজাই রোডের ব্রিজটিতে ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ২৬৯ টাকা নির্মাণ ব্যয় ধরা হয়েছে। এই চার ব্রিজের পুননির্মাণে মোট ব্যয় হবে ৭ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৬৭৫ টাকা ৯৬ পয়সা।
প্রসঙ্গত, প্রকল্পটির আওতায় রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন রাস্তা ও ব্রিজের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে আড়াই কোটি টাকা পেয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এবছরের ডিসেম্বরে এই প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা থাকলেও তা বাড়িয়ে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
- একটি রাষ্ট্রায়ত্তসহ তিন ব্যাংক তালিকাভুক্ত হচ্ছে শেয়ারবাজারে
- শুরু হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব নির্মাণ কাজ
- কুড়িগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই সন্তানের জনক গ্রেপ্তার
- সৈয়দপুরে ছিনতাইকারী স্বামী-স্ত্রী আটক
- ‘সভ্যতা ও ঐতিহ্যকে ধরে রাখার অন্যতম মাধ্যম হচ্ছে ভাষ্কর্য`
- কুড়িগ্রামে ২ হাজার নারীকে স্বাস্থ্যসম্মত উপকরণ বিতরণ
- কুড়িগ্রামের চরাঞ্চলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন-চাষিদের মুখে হাসি
- ‘যারা মৌলবাদ-গুজবের পথ বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকুন’
- গাইবান্ধার ১১টি খাদ্যগুদামে ধান-চাল কিনবে সরকার
- বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা-কী ভয়ানক দম্ভোক্তি!!!
- রংপুরে রোকেয়ার ভাস্কর্য উন্মোচনের দাবি ঘুচে যাচ্ছে
- প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে শীতার্তদের মাঝে এসেছি: ফজলে রাব্বী
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯০৮
- ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বাধা দিলে আইনি ব্যবস্থা’
- দেউলিয়াত্বের কারণে বিএনপির রাজনীতিতে ব্যবসায়ীদের অনীহা
- অসহায় মানুষকে ১০ বছর বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেছে সরকার
- আগামী এক মাসের মধ্যেই ভাসানচরে যাবেন ৪ হাজার রোহিঙ্গা
- ‘নৈতিকতা-মূল্যবোধ না থাকলে ভালো মানুষ হওয়া সম্ভব নয়’
- বিএনপির চেয়ারম্যান পদ পরিবর্তন নিয়ে তৃণমূলে গুঞ্জন
- ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠী বিতর্কের সৃষ্টি করছে: কাদের
- ‘করোনা থেকে মুক্তি পেতে মাস্কের বিকল্প নেই’
- অভ্যন্তরীণ কোন্দলে টালমাটাল অবস্থা বিএনপির
- পাকিস্তান শিবিরে ফের করোনার হানা
- `আমার শরীর বদলে যাচ্ছে` বললেন মোনালি
- অমুসলিম প্রতিবেশীর মৃত্যুতে করণীয়
- গদি ছাড়তে ‘যদি’ শর্ত ট্রাম্পের
- ভাস্কর্য নিষিদ্ধের কথা উল্লেখ নেই কোরআনে
- সরকারের ঘর পাচ্ছে ৮ লাখেরও বেশি গৃহ ও ভূমিহীন পরিবার
- ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করবে সরকার
- করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- সাম্প্র্রদায়িক সম্প্র্রীতি রক্ষায় বিশ্বনবী (সা:)
- দারিদ্র্য নির্মূলে বহুমুখী গ্রাম সমবায় সমিতি গড়ুন: প্রধানমন্ত্রী


