ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগাছায় সড়ক দুর্ঘটনায় আলতাব হোসেন (৫০) নামের এক খাদ্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউতি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাব হোসেন উপজেলার পানসিয়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আলতাব হোসেন ব্যবসার কাজে পীরগাছা থেকে বাইসাইকেল যোগে রংপুর যাচ্ছিলেন। এসময় দেউতি নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার সময় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী আলতাব হোসেনের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক গুরুতর আহত হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here