ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শুক্রবার   ০৫ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২০ ১৪২৭

  • || ২১ রজব ১৪৪২

সর্বশেষ:
উন্নয়ন প্রকল্পে বেরোবি ভিসির অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না প্রথম ধাপে কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

যৌন নিপীড়নের অভিযোগে রংপুরে একজনের ৫ বছরের কারাদন্ড

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরে শিশুকে যৌন নিপীড়ণের অভিযোগে মনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ বছরে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক যাবিদ হোসেন এই আদেশ দেন। রায় ঘোণার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

মামলা ও আদালত সূত্রে জানাগেছে, ২০০৫ সালের ২৬ আগস্ট মিঠাপুকুর উপজেলার রাঙ্গাপুকুর এলাকার লুৎফর রহমানের ৯ বছরের কন্যাকে একই এলাকার মুকুল মিয়ার পুত্র মনোয়ার হোসেন বাশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় মেয়েটির বাবা একটি ধর্ষণ মামলা করেন। সাক্ষ্য প্রমাণের ধর্ষণের পরিবর্তে যৌন নিপীরণের বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেন।

সরকার পক্ষের আইনজীবী ছিলেন রফিক হাসনাইন সাক্ষ্যপ্রমানে ধর্ষণের বিষয়টি প্রমানিত না হওয়ায় যৌননিপীরণের অভিযোগে সাজা দেয়া হয়েছে। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড একরামুল হক।

 মামলা দায়েরের ১৫ বছর পর এই রায় ঘোষণা করা হলো বলে মামলাসূত্রে জানা গেছে।

Place your advertisement here
Place your advertisement here