মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেফতার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০
Find us in facebook
মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর সিয়েনফুয়েগোসকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মার্সেলো এবরার্ড টুইট বার্তায় জানিয়েছেন, লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ এখনও প্রকাশ করা হয়নি।
এদিকে বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মাদক সংক্রান্ত দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন সালভাদর সিয়েনফুয়েগোস। পারিবারিক ভ্রমণে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর লস অ্যাঞ্জেলস বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে মার্কিন কর্তৃপক্ষ।
মেক্সিকোর অনুসন্ধানী ম্যাগাজিন প্রসেসকো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের বেনামি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মাদক পাচার চক্র সংশ্লিষ্ট একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সালভাদর সিয়েনফুয়েগোসকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল মেক্সিকোর সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, মার্কিন মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুরোধে সিয়েনফুয়েগোসকে গ্রেফতার করা হয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করে এই গ্রেফতারের বিষয়ে কিছু জানায়নি।
মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর অধীনে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ৭২ বছর বয়সী সালভাদর সিয়েনফুয়েগোস। দেশটির মাদক বিরোধী যুদ্ধে শক্তিশালী নিয়ামক ছিলেন তিনি। তবে ওই লড়াইয়ে যুক্ত দেশটির বেশ কয়েক জন শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন।
সালভাদর সিয়েনফুয়েগোস-এর অধীনে থাকা মেক্সিকো সেনাবাহিনীর বিরুদ্ধে মাদক বিরোধী যুদ্ধের নামে মানবাধিকার হরণের অভিযোগ রয়েছে। তবে তার পূর্ববর্তী এবং পরবর্তী উত্তরাধিকারদের ক্ষেত্রেও এ অভিযোগ রয়েছে।
সিয়েনফুয়েগোস-এর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অভিযোগ হলো ২০১৪ সালে একটি গুদামঘরে সন্দেহভাজনদের হত্যা। ওই বছরের জুন মাসে ২২ জন সন্দেহভাজনকে হত্যা করে দেশটির সেনাবাহিনী। পরে এক অনুসন্ধানে দেখা যায়, প্রায় আট সন্দেহভাজনকে আত্মসমর্পণের পর হত্যা করা হয়।
- বিশ্বনবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শণ:প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীর (সা:) অবমাননায় বীরগঞ্জে বিক্ষোভ
- কুড়িগ্রামে ধর্ষণের অভিযোগ করে বহিষ্কার হলো ছাত্রী
- লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলা জুয়েল ছিলেন ধার্মিক
- নীলফামারীতে মসজিদে মসজিদে ঈদে মিলাদুন্নবীর দোয়া অনুষ্ঠিত
- নীলফামারীতে কাউন্সিলরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শণ: প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ
- ফ্রান্সে মহানবীকে সাঃ কে অবমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ
- কুড়িগ্রামে লিটল ম্যাগাজিন ‘বাংলা আমার জন্মভূমি’র মোড়ক উন্মোচন
- কুড়িগ্রামে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন
- সৈয়দপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
- নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
- ‘যুবসমাজের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ সরকারের অঙ্গীকার’
- ফ্রান্সে মহানবী সাঃ কে অবমাননার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ মৃত্যু, আক্রান্ত ১৬০৪
- সিনহার পর বিচারবহির্ভূত হত্যা কমেছে: আইন ও সালিশ কেন্দ্র
- লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ লিখতে গেজেট প্রকাশ
- লালমনিরহাটে ধর্ম অবমাননার দায়ে একজনকে পিটিয়ে হত্যা
- বাল্য বিবাহ প্রতিরোধে ফুলবাড়ীতে ক্যাম্পেইন অনুষ্ঠিত
- করোনা ভাইরাসের ২য় ঢেউ ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- শেখ হাসিনা: গণতন্ত্রের মানসকন্যা ও পরিবর্তনের অগ্রদূত
- জনসম্পৃক্ততা নেই, মুখ থুবড়ে পড়েছে বিএনপি
- ‘৭ মার্চের ভাষণটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়`
- দেশের সব জেলায় ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট
- চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ
- রংপুরে ব্যাটারির নকল পানি তৈরির কারখানার মালামাল জব্দ
- গাইবান্ধায় বেশি দামে আলু বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীর জরিমানা
- রাসেলের স্বপ্ন ছিল সে সেনাবাহিনীর অফিসার হবে- প্রধানমন্ত্রী
- রংপুরে প্রথমবারের মতো চালু হলো সুপারশপ ‘স্বপ্ন’
- কুড়িগ্রামে ৫ কন্যা সন্তানের পর আবারো একসাথে ৩ কন্যার জন্ম
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- কুড়িগ্রামে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- টেকসই উন্নয়নে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: সায়মা
- বিএনপিকে রাজনৈতিকভাবে ফ্রেশ হতে হবে: নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ
- সৈয়দপুরে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’: স্বপ্ন এখন শিখর চূড়ায়
- এ বছরই বাড়ছে মুক্তিযোদ্ধাদের ভাতার টাকা
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- শত বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবল রংপুর
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- পাবনায় কৃষকের ঘরে অন্তত ৮৯ হাজার টন পেঁয়াজ মজুত
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- পৃথিবীকে রক্ষায় জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর


