ব্রেকিং:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জন মারা গেছেন। একই সময়ে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৮ জন
  • রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||

  • অগ্রাহায়ণ ১৪ ১৪২৭

  • || ১৩ রবিউস সানি ১৪৪২

সর্বশেষ:
১৫ লাখ কৃষককে বিনামূল্যে হাইব্রিড বীজ দেবে সরকার দিনাজপুরে ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত করোনার ভ্যাকসিন মানুষ সহজেই পাবে- সেতুমন্ত্রী বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ- মুক্তিযুদ্ধমন্ত্রী পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে রোডম্যাপ সরকারের

মিঠাপুকুরে ইয়াবাসহ মা-ছেলেকে আটক করেছে পুলিশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

Find us in facebook

মিঠাপুকুরে ১৯০ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন—বাবু মিয়া (২৪) ও তার মা নুরজাহান বেগম (৩৬)। মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, বাবু মিয়া ও তার মা নুরজাহান বেগমকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়েছে।

মা-ছেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কোনভাবেই মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মাদকের সাথে সংশ্লিষ্টদের কোনরকম প্রশ্রয় দেয়া হবে না।

Place your advertisement here
Place your advertisement here