মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশি সংস্থার পাশে ফেসবুক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১
Find us in facebook
মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য নতুন কিছু সেবা চালু করতে বাংলাদেশি কয়েকটি সংস্থার সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা জন্য চলতি মাসে এ উদ্যোগ গ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুক বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে এ রকম সংস্থাগুলোর সাথে মানুষের যোগাযোগ স্থাপন করতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। মানসিক স্বাস্থ্যের ওপর মহামারির যে বিরূপ প্রভাব পড়েছে তা কাটিয়ে উঠতে এই উদ্যোগের লক্ষ্য।
এখন থেকে ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ‘মনের বন্ধু’ এবং ‘কান পেতে রই’-এর মতো সংস্থার সহায়তা পেতে পারেন। প্রতিষ্ঠানগুলো আত্মহত্যা, হতাশা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় নিয়মিত কাউন্সিলিং সেবা প্রদান করে আসছে। এর আগে ২০১৯ সালে পরিচালিত একটি জরিপে দেখা যায়, বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১৭% বিভিন্ন রকম মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগে থাকেন। তাদের মধ্যে ৯২% কাউন্সিলিং বা অন্যান্য প্রয়োজনীয় সাহায্য নেন না।
ফেসবুকের গ্লোবাল সেফটি পলিসির পরিচালক করুণা নেইন বলেন, এই বছর মহামারি মানুষকে বিচ্ছিন্ন জীবনযাপনের পাশাপাশি নানাবিধ ক্ষতির সম্মুখীন হতে বাধ্য করেছে। আমরা তাদের জানাতে চাই যে তারা একা নয়, আমরা তাদের আশপাশের এমন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করিয়ে দিতে চাই যারা তাদের কথা শুনবে এবং সহযোগিতা করতে পারবে।
ফেসবুক মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সমাধান করতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সাথে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন রকম ফিচার তৈরি করছে। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডসের আত্মহত্যা ও আত্মঘাতী কন্টেন্ট প্রতিরোধী নীতিমালা রয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের কাজকে আরও কার্যকর করতে ফেসবুক এবার সূচনা ফাউন্ডেশন এবং মনের বন্ধু-এর মতো স্থানীয় অলাভজনক সংস্থার সাথে কাজ করেছে।
সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং ডব্লিউএইচও’র মানসিক স্বাস্থ্য এবং অটিজম বিষয়ক ডিরেক্টর জেনারেলের উপদেষ্টা সায়মা ওয়াজেদ বলেন, মানসিক অবসাদ মোকাবিলায় সবচেয়ে ভালো উপায়গুলোর একটি হলো পরিবার ও বন্ধুদের সংস্পর্শে থাকা।
বাংলাদেশের মানুষদের মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে ফেসবুকের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত উল্লেখ করে তিনি আরো বলেন, এ বিষয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞের সাথে সাধারণ মানুষের সহজে যোগাযোগ করতে পারা মানসিক স্বাস্থ্য নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, বলেন তিনি।
গত বছর নিজের ক্ষতিসাধণ মূলক ছবি যেন কেউ পোস্ট করতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয় ফেসবুক। কারণ এ ধরনের ছবি অন্যকে মনের অজান্তেই আত্মঘাতী আচরণ করতে উদ্বুদ্ধ করতে পারে। এর পাশাপাশি বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞদের সাথে সাধারণ মানুষকে আরও সহজে যোগাযোগ করিয়ে দিতে কাজ করছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম।
- পরীক্ষার টেনশনে গলায় দড়ি দিয়েছে রংপুরের সেই কলেজছাত্রী!
- জলঢাকায় জেলা পরিষদের টিউবওয়েল ও সিলিং ফ্যান বিতরণ
- রংপুরে প্রথম ধাপে ৩ লাখ মানুষ টিকা পাচ্ছে
- প্রথম পর্যায়ে কুড়িগ্রামে আসবে ৬০ হাজার করোনা ভ্যাকসিন
- যৌন নিপীড়নের অভিযোগে রংপুরে একজনের ৫ বছরের কারাদন্ড
- কুড়িগ্রামে মাসিক অপরাধ পর্যালোচনায় পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ অফিসারগণ
- বাজার স্থিতিশীল রাখতে রমজানে তিনগুণ পণ্য আমদানি করবে সরকার
- বিএনপি প্রতিহিংসার রাজনীতির জনক: ওবায়দুল কাদের
- প্রতিরক্ষা খাতের পেনশন সহজীকরণ ও ফান্ড ব্যবস্থাপনায় নতুন কার্যালয়
- হাকিমপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ মটরসাইকেল আরোহী নিহত
- বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাছান মাহমুদ
- তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- ফেব্রুয়ারির শুরুতেই শিক্ষা ঋণ পাচ্ছে হাবিপ্রবি শিক্ষার্থীরা
- দেশের রাজনীতিতে সততার অনন্য নজির বঙ্গবন্ধু পরিবার: কাদের
- শিগগিরই রেলবহরে যুক্ত হবে অ্যাম্বুলেন্স সেবা: রেলপথ মন্ত্রী
- বেরোবিতে চারদফা দাবিতে মানববন্ধন
- হাসি ফুটেছে তিস্তার চরাঞ্চলে নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্তদের মুখে
- দোয়া মাহফিল এর অন্তরালে নতুন ফন্দি আঁটছে বিএনপি
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬০২
- রংপুরে ছাত্রীনিবাসে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ
- করোনা: দিনাজপুরে নতুন আরো ৫ জন আক্রান্ত
- তামিমের মাইলফলক
- বিয়ের পর ক্যামেরার সামনে স্ত্রীকে নিয়ে বরুণ
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় মুসলিম নাবিকের মানচিত্র
- মেক্সিকোর প্রেসিডেন্ট করোনা আক্রান্ত
- ধরলার পাড় যেন পাথরের খনি
- বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী
- পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট
- বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি
- দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয়
- গ্রামীণ সড়কের বিষয়ে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- দেউলিয়াত্বের পথে বিএনপির রাজনীতি
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- ধরিত্রী সুরক্ষায় বহুমুখী প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
- ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বড় অর্জন’
- করোনা প্রতিরোধে হিলিতে ভিন্নধর্মী প্রচারণায় বাদাম বিক্রেতা
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- পরীক্ষার দাবিতে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- ‘প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তরক্ষী বাহিনীকে দক্ষতা অর্জন করতে হবে’
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- সরকার ফাইভ জি’র কার্যক্রম চালু করতে প্রস্তুত: টেলিযোগাযোগমন্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- গাইবান্ধায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর কারাগারে
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’


