মনোনয়ন বাণিজ্যে: অযোগ্যদের হাতে ধানের শীষের প্রতীক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপিতে মেধাবী, ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্য নেই- এই বিষয়টি সবারই জানা। এবারের উপ-নির্বাচনের আগেও মিলেছে এর প্রমাণ। টাকার বিনিময়ে অযোগ্যদের হাতে তুলে দেয়া হয়েছে ধানের শীষের প্রতীক।
জানা গেছে, রাজধানীর প্রবেশদ্বার খ্যাত ঢাকা-৫ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এগিয়ে ছিলেন নবী উল্লাহ নবী। দলের অন্যান্য হ্যাভিওয়েট নেতাদের যেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সেখানে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি। কিন্তু এ আসনে তাকে মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসী।
তারা জানান, বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ রাজধানীর শ্যামপুর এলাকার বাসিন্দা। গত এক দশক এ আসনে সালাউদ্দিন আহমেদের কোনো সাংগঠনিক তৎপরতা কারো চোখে পড়েনি। এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সে সময় প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা মাঠে নামতেও সাহস পাননি তিনি। ভোট পান ২০ হাজারেরও কম। তাই উপ-নির্বাচনে তার পক্ষে ভোট কেন্দ্রে ভোটার টানা অসম্ভব বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।
একজন ভাড়াটে ব্যক্তিকে প্রার্থী করায় দলীয় নেতা-কর্মীর কাছে আস্থা হারাচ্ছে বিএনপির হাইকমান্ড। কর্মীরা বলছেন, এরই নাম বিএনপি, যেখানে মেধা, শ্রম ও যোগ্যতার কোনো মূল্য নেই।
ডেমরা-যাত্রাবাড়ী এলাকার স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতা জানান, স্থানীয় রাজনীতির মাঠে সালাউদ্দিন আহমেদ ‘দৌড় সালাউদ্দিন’ নামে পরিচিত। ২০০৩ সালে পানি, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানের দাবিতে সালাউদ্দিনের নির্বাচনী এলাকার মানুষ রাস্তায় নেমে আসে। জনতাকে বিক্ষোভ বন্ধের হুমকি দিলে তখনকার এমপি সালাউদ্দিনকে ধাওয়া দেয় জনতা। তিনি দৌড়ে এলাকা ছাড়েন। এমন ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ‘দৌড় সালাউদ্দিন’ নামটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে।
এছাড়া ২০১০ সালে দলীয় নিয়ম বহির্ভূত কাজ করায় সালাউদ্দিনকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া বহিষ্কার করেন। সেই সালাউদ্দিনকে আবার ধানের শীষের প্রতীক দেয়া হয়। দলের নীতি নির্ধারকদের এমন কর্মকাণ্ডে কর্মী ও সমর্থকদের কাছে বিএনপির গুরুত্ব নেই বললেই চলে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বিএনপি নেতৃত্ব এখন একক সিদ্ধান্তের ওপর চলে। এখানে দলের নীতি নির্ধারকদের মতামতের কোনো মূল্য নেই।
তিনি বলেন, এই উপ-নির্বাচনে গিয়ে বিএনপির তেমন কোনো লাভ নেই। দলের সিনিয়র নেতাদের কেউই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মত দেননি। এরপরও নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে শুধু তারেক রহমানের ইচ্ছায়।
তিনি আরো বলেন, তারেক রহমান অতীতের মতোই মনোয়ন-বাণিজ্যে নেমেছেন। আর তিনিই মনোনয়নের বিষয়টি পুরোপুরি দেখছেন। যাকে ইচ্ছা মনোনয়ন দেবেন, আর যাকে ইচ্ছা মনোনয়ন দেবেন না। এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে নীতি নির্ধারকদের পরামর্শ নিলেও তার সিদ্ধান্তই বহাল থাকে। এখানে আমাদের কিছুই করার থাকে না।
- রংপুরে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন
- ২০২১ সালের ডিসেম্বরে পদ্মাসেতুতে চলবে ট্রেন- রেলমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৫৪০, সুস্থ ২১৩৯
- পঞ্চগড়ে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
- গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিক্রি করা সন্তান ফিরে পেল মা
- বীরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
- দিনাজপুরে ‘চকলেট বিক্রেতা’ নারী ৭ বছরেই কোটিপতি!
- প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
- বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট- কাদের
- জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশিত
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ
- আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
- ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ
- করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে
- দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে- অর্থমন্ত্রী
- সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী
- ‘ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক’
- ‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’
- প্রথমবারের মতো দেশে উন্নয়ন প্রকল্পের কর্মীদের জন্য হাসপাতাল
- বিএনপির রাজনীতিতে নিখোঁজ ‘ডার্টি ম্যান’ শফিক রেহমান
- আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া বিএনপি
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে পাঁচ জুয়াড়ি আটক
- সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ
- কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
- নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সৈয়দপুরে গৃহবধূসহ শিশু অপহরণ: ১ জনের যাবজ্জীবন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


