ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী

বিএনপিকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২০  

Find us in facebook

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য বিএনপিকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে তিনি একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো আজ এ পবিত্র দিনে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসুন। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে গড়তে চাই। আসুন সম্মিলিতভাবে দেশকে গড়ি। করোনাভাইরাসের হাত থেকে দেশকে মুক্ত রাখার জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করি।

করোনাভাইরাস থেকে রক্ষার করার জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার পৃথিবীর যে কয়টি দেশে সর্বনিম্ন; বাংলাদেশের অবস্থানও তাদের মধ্যে। যদি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারতো, তাহলে করোনাভাইরাসে আমাদের দেশে ভারত-পাকিস্তানের চেয়েও বেশি মৃত্যু হতে পারতো। সরকারের সঠিক নেতৃত্বের কারণেই আমাদের এ সফলতা।

Place your advertisement here
Place your advertisement here
রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর