ব্রেকিং:
নারীর ক্ষমতায়নে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার অর্থনৈতিক কূটনীতির প্রতি বিশেষ গুরুত্ব প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লালমনিরহাটে দরিদ্রদের চোখের চিকিৎসায় এগিয়ে এলেন মন্ত্রীপুত্র নীলফামারীতে ইমামদের নিয়ে পাঁচদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ
  • শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১০ ১৪২৭

  • || ০৮ সফর ১৪৪২

৮২

বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী কুলাসেগারান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

ছয় দিনের সফরে বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসছেন তিনি। এই সফরে শ্রমবাজার বিষয়ে বৈঠক ও রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। 

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক।

যদিও এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছিলেন, ২৪ তারিখে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রপের বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সেই বৈঠকে আসছেন না মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান।২১ ফেব্রুয়ারিও দিনব্যাপী কক্সবাজারের উখিয়ায় এমএফসি’র কর্মসূচিসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে এম কুলাসেগারানের।

এবং ২২ ফেব্রুয়ারি সকালে কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সকাল সাড়ে ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন এম কুলাসেগারান। বন্ধ থাকা মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হবে বলেও একটি সূত্রে জানা গেছে। বিশেষ করে অভিবাসন ব্যয় এবং কোন পদ্ধতিতে কতোগুলো রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারবে সে বিষয়টি বৈঠকে চুড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

সফরের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি প্রবাসী ক্যলাণ মন্ত্রণালয়ে দু’দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। ছয় দিনের এই সফর শেষ করে ২৪ তারিখ রাতে মালয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দিবেন মন্ত্রী এম কুলাসেগারান।

Place your advertisement here
Place your advertisement here
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর