বর্জ্য অপসারণে ১৭ হাজার পরিছন্নতাকর্মী রাজধানীতে কাজ করছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ আগস্ট ২০২০
Find us in facebook
রাজধানীকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে রাজধানীতে কোরবানিকৃত পশুর বর্জ্য অপসারণে কাজ করছে প্রায় সাড়ে ১৭ হাজার পরিছন্নতাকর্মী।
এরমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পেরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মি রয়েছে ১১ হাজার ৫০৮ জন। বাকী সাড়ে ৬ হাজারের অধিক পরিচ্ছন্নতাকর্মি দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।
জানা যায়, ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে লক্ষে কাজ করছেন এসব পরিছন্নতাকর্মী।
গতকাল সকাল ১০টা থেকে পরিচ্ছন্নতাকর্মিরা মহানগরীর বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্নভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ করতে থাকে। তবে দুপুরের পর আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়।
এবার ঢাকা উত্তর ও দক্ষিণ উভয় সিটি কর্পোরেশনই প্রথম দিনে অর্থাৎ গতকাল শনিবার জবাইকৃত কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘন্টার মধ্যে আপসারণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এ লক্ষ্যে উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মিরা প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ বর্জ্যবহনের পর্যাপ্ত সংখ্যক যান নিয়ে বর্জ্য অপসারণের কাজে নেমেছে। এছাড়াও পবিত্র ঈদুল আজহার আগেই নগরীর সকল ওয়ার্ডে ময়লা-আবর্জনা রাখার ব্যাগ বিতরণ করা হয়।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো.আতিকুল ইসলাম দুপুর ২টায় রাজধানীর ভাটারা সাইদনগরে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পেরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন না করলেও তিনি জানান দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হবে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈদ-উল-আযহা উপলক্ষে বর্জ্য অপসারণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ২৪ ঘন্টায় কোরবানির পশুর বর্জ্য অপসারিত করা হবে।
গতকাল শনিবার সকালে বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, ‘আজ আমরা অত্যন্ত আনন্দের সাথে ঈদ-উল-আযহা উদযাপন করব, কোরবানি দেবো। কোরবানির পর পশুর যে বর্জ্য সৃষ্টি হবে, আমরা সে বর্জ্য দুপুর ২টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নিয়েছি। ইনশাআল্লাহ গতবারের ন্যায় এবারও আমরা ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারব।’
পরিচ্ছন্নতাকর্মি থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারি কেউ ছুটিতে নেই জানিয়ে মেয়র ২৪ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মেয়র বলেন, অত্যন্ত সুন্দর, ‘সুশৃংখলভাবে এবার কোরবানির হাট পরিচালিত হয়েছে। হাট পরিচালনার পর রাত ১২টা ১ মিনিট থেকে কোরবানির পশুর হাট-কেন্দ্রিক বর্জ্য অপসারণ শুরু করেছি। ইতোমধ্যে পশুর হাটের প্রায় শতভাগ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যেকোনো নাগরিক ফোন করে বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য জানাতে কন্ট্রোল রুম চালু করেছে। সংশ্লিষ্ট নগরীর অধিভূক্ত এলাকার যেকোনো নাগরিক বা গণমাধ্যমকর্মি এই নম্বরে ফোন করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত কোন অভিযোগ জানালে তা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
ডিএনসিসি’র কন্ট্রোল রুমের নম্বরঃ ০২-৫৮৮১৪২২০; ০৯৬০-২২২২৩৩৩; এবং ০৯৬০-২২২২৩৩৪ এবং ডিএসসিসি’র কন্ট্রোল রুম নম্বর- ০১৭০৯৯০০৭০৫ এ নাগরিকরা ফোন করতে পারবেন।
সূত্র : বাসস
- রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত
- রমেকে আরও ৫৬ জনের করোনা শনাক্ত
- ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার-৩
- প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন
- লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে নবদম্পতির সলিল সমাধি
- চল্লিশ বছর বয়সের পরে কি খাবেন, কি খাবেন না
- ‘করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে’
- প্রেস ব্রিফিংয়েই আটকে আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
- বন্যাকবলিত উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের জন্য ‘বন্যা বিমা’ চালু
- পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক
- কৃষকদের ক্ষতি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর
- স্বপ্নপূরণে আরো একধাপ এগোলো এশিয়ার সবচেয়ে বড় ‘বঙ্গবন্ধু টানেল’
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী কাল
- পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
- লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোচালক বেলাল
- ‘প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি’
- মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- দেশের ইতিহাসে রেমিট্যান্স-এর সকল রেকর্ড ভাঙ্গল জুলাইয়ে
- ‘পৃথিবীতে একমাত্র আমাদেরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আছে’
- ‘কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না’
- বাংলার বাঁশিওয়ালা শেখ মুজিবুর রহমান
- করোনা: দেশে একদিনে মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮
- ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়
- সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র
- বর্জ্য ব্যবস্থাপনায় সফল সিটি কর্পোরেশনগুলো- তাজুল ইসলাম
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি
- ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’
- এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- গণতন্ত্র পুনরুদ্ধারে আজ দেশে আসেন শেখ হাসিনা
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- পঞ্চগড়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক উপহার বিতরণ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে




