প্রধানমন্ত্রীর নিবিড় মনিটরিংয়ে সমন্বয়হীনতা কমেছে: কাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ আগস্ট ২০২০
Find us in facebook
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় নেয়া প্রতিটি পদক্ষেপ ক্লোজলি মিনিটরিং করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশই করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। নানা সীমাবদ্ধতা থাকার পরও শেখ হাসিনার সরকার সংক্রমণ রোধ, চিকিৎসা ও মানুষের সুরক্ষায় দিবারাত্রি কাজ করে যাচ্ছে। দিন দিন এসব কাজে আমাদের সক্ষমতা বাড়ছে।
ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নিবিড় মনিটরিংয়ের ফলে সমন্বয়হীনতা কমেছে। বাড়ছে সমন্বয়। তার সাম্প্রতিক পদক্ষেপগুলো জনমনে আরও দৃঢ় আস্থা তৈরি করেছে।
ওবায়দুল কাদের বলেন, আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় আঘাত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ইরান ভিয়েতনামসহ অনেক দেশে নতুন করে সংক্রমণ বাড়ছে। শেখ হাসিনার নিরলস শ্রম, মানবিক নেতৃত্ব ও দক্ষতার কারণে অন্যান্য দেশের তুলনায় আমাদের সংক্রমণ ও মৃত্যু অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা চলবে না। আমাদের শৈথিল্য-উদাসীনতায় যে কোনো সময়ে পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। আমরা যদি আরও সচেতন থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে-বাইরে মাস্ক পরিধান করি, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে না বলে বিশেষজ্ঞদের ধারণা। তাই বলব, আসুন আমরা সর্বোচ্চ সতর্ক থাকি।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিটি দুর্যোগ এবং সংকটে জনমানুষের পাশে রয়েছে। করোনার পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, নগদ অর্থ, চিকিৎসা সহায়তা, সুরক্ষা সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বর্তমানে দেশের এক-তৃতীয়াংশ এলাকা বন্যায় প্লাবিত। দুর্গত মানুষের জন্য রান্না করা খাবারসহ মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আমাদের দল। আর এভাবেই গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও আস্থার ঠিকানায় পরিণত হয়েছে ঐতিহ্যবাহী আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। এখন একটি কাজ করোনা মোকাবেলা আর আরেকটি কাজ হচ্ছে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো। এটাই আমাদের এই মুহূর্তের রাজনীতি। বন্যার পানি নেমে গেলে শুরু হবে পুনর্বাসন কার্যক্রম।
বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
- রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত
- রমেকে আরও ৫৬ জনের করোনা শনাক্ত
- ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার-৩
- প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন
- লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে নবদম্পতির সলিল সমাধি
- চল্লিশ বছর বয়সের পরে কি খাবেন, কি খাবেন না
- ‘করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে’
- প্রেস ব্রিফিংয়েই আটকে আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
- বন্যাকবলিত উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের জন্য ‘বন্যা বিমা’ চালু
- পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক
- কৃষকদের ক্ষতি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর
- স্বপ্নপূরণে আরো একধাপ এগোলো এশিয়ার সবচেয়ে বড় ‘বঙ্গবন্ধু টানেল’
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী কাল
- পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
- লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোচালক বেলাল
- ‘প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি’
- মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- দেশের ইতিহাসে রেমিট্যান্স-এর সকল রেকর্ড ভাঙ্গল জুলাইয়ে
- ‘পৃথিবীতে একমাত্র আমাদেরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আছে’
- ‘কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না’
- বাংলার বাঁশিওয়ালা শেখ মুজিবুর রহমান
- করোনা: দেশে একদিনে মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮
- ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়
- সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র
- বর্জ্য ব্যবস্থাপনায় সফল সিটি কর্পোরেশনগুলো- তাজুল ইসলাম
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি
- ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’
- এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- গণতন্ত্র পুনরুদ্ধারে আজ দেশে আসেন শেখ হাসিনা
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- পঞ্চগড়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক উপহার বিতরণ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


