ব্রেকিং:
ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ০৯ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
৩৮১

পীরগাছায় অভিনব পদ্ধতিতে খাদ্যসামগ্রী দিলেন এসপি বিপ্লব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

Find us in facebook

রংপুরে অভিনব পদ্ধতিতে খাদ্যসামগ্রী বিতরণ করছেন জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার। করোনার সংক্রমণ রোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে চেয়ারে বসিয়ে খাদ্যসামগ্রী প্রদান করেছেন তিনি।

পীরগাছার ইটাকুমারি ইউনিয়নের কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চেয়ারে বসিয়ে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে প্রত্যেক পরিবার পাঁজ কেজি চাল, দুই কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ ও একটি করে জীবাণুনাশক সাবান, ফেস মাস্ক, স্যাভলন ও হ্যান্ড স্যানিটাইজার পেয়েছেন।

গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগাছায় ও কাউনিয়াতে ৪০০ পরিবারের মধ্যে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 


এ সময় এসপি বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমি রংপুরে যতদিন আছি, অসহায় মানুষের পাশে থাকব। করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। কষ্টে থাকা এসব মানুষদের জন্য পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।’

সবাইকে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে সরকার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এটি সবার জন্য মঙ্গলজনক। করোনা থেকে বাঁচতে হলে এখন ঘরে থাকার বিকল্প নেই।’ 

এরআগে সকালে কাউনিয়া থানা প্রাঙ্গণে আরও ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এসপি বিপ্লব কুমার সরকার।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগের পাঠকপ্রিয় খবর